Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি নির্বাচন ২০১৭ : পাঁচ বরো প্রেসিডেন্টই পুন: নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: November 9, 2017 | 10:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলীয় মেয়র বিল ডি ব্লাজিও, সিটি কম্পট্রোলার স্কট স্ট্রীঙ্গার ও পাবলিক এডভোকেট ল্যাটিসিয়া জেমস’র পাশাপাশি সিটির পাঁচ বরো প্রেসিডেন্টই পুন: নির্বাচিত হয়েছেন। ডেমোক্র্যাট দলীয় নির্বাচিত বরো প্রেসিডেন্টরা হলেন: ব্রঙ্কস বরো- রুবীন দিয়াজ (জুনিয়র), ব্রুকলীন বরো- এরিক অ্যাডমস, ম্যানহাটান বরো- গালি ব্রিওয়ার, কুইন্স বরো- মেলিন্ডা কাটজ এবং রিপাবলিকান দলীয় স্ট্যাটান আইল্যান্ড বরোর প্রেসিডেন্ট জেমস ওডো। গত ৭ নভেম্বর মঙ্গলবার এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
নির্বাচনে ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট পদে নির্বাচিত রুবীন দিয়াজ (জুনিয়র)-এর প্রাপ্ত ভোট ১,১৯,৬০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান (গ্র্যান্ড ওল্ড পার্টি-জিওপি) দলীয় প্রার্থী স্টেভেন ডিমার্টিস-এর প্রাপ্ত ভোট ৮,৯১৬। এই পদে প্রার্থী ছিলেন চারজন।
ব্রুকলীন বরো প্রেসিডেন্ট পদে নির্বাচিত এরিক অ্যাডমস-এর প্রাপ্ত ভোট ২,৬৫,৮৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় প্রার্থী ভিটো ব্রুনো-এর প্রাপ্ত ভোট ৪৮,৭১০ ভোট। এই পদে প্রার্থী ছিলেন তিনজন।
ম্যানহাটান বরো প্রেসিডেন্ট পদে নির্বাচিত গালি ব্রিওয়ার-এর প্রাপ্ত ভোট ২,০১,৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় প্রার্থী ফ্র্যাঙ্ক স্কেলা-এর প্রাপ্ত ভোট ২৮,৯৭৬ ভোট। এই পদে প্রার্থী ছিলেন চারজন।
কুইন্স বরো প্রেসিডেন্ট পদে নির্বাচিত মেলিন্ডা কাটজ-এর প্রাপ্ত ভোট ২,০১,৮৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় প্রার্থী উইলিয়াম ক্রেগলার-এর প্রাপ্ত ভোট ৫৫,০৭৭ ভোট। এই পদে প্রার্থী ছিলেন তিনজন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV