একটি কুচক্রী মহল নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগকে বিভক্ত করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ সংক্রান্ত বিভ্রান্তিকর কিছু পোস্ট আমাদের নজরে এসেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উল্লেখ্য যে, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা ঘোষিত একটি সংগঠন। গত সেপ্টেম্বরে জননেত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরের সময় ওয়াশিংটনে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ এক কার্যক্রম সম্পর্কে দলের ভারপ্রাপ্ত সভাপতি সভানেত্রীকে বিস্তারিত অবহিত করলে নেত্রী মহানগর আওয়ামী লীগের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
মহানগর আওয়ামী লীগের কার্যক্রমে ঈষান্বিত হয়ে নেত্রী যুক্তরাষ্ট্র ত্যাগের পর থেকে একটি কুচক্রী মহল মহানগর আওয়ামী লীগকে বিভক্ত করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে অবস্থানরত মহানগর আওয়ামী লীগ এর সভাপতি কমান্ডার নূর নবীর স্বাক্ষর জাল করে মহানগর আওয়ামী লীগ পদোন্নতি ও নিয়োগ সংক্রান্ত বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন, যা সম্পূর্ণ অসাংগঠনিক ও অগঠনতান্ত্রিক। সভাপতি জনাব কমান্ডার নূর নবী যুক্তরাষ্ট্রে এসে দায়িত্ব গ্রহণ ব্যতিত কোথাও কোন স্বাক্ষর সম্পূর্ণ অবৈধ।
মহানগর আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাকারিয়া চৌধুরীর সাথে টেলিফোনে আলাপ কালে কামান্ডার নূরনবী এই ধরনের কোন স্বাক্ষর এর কথা উনি অস্বীকার করেন। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগে কোন ধরনের পদোন্নতি অথবা নিয়োগের একমাত্র ক্ষমতা দলীয় কার্যকরী পরিষদ, কেন্দ্রীয় সভানেত্রী ও সাধারণ সম্পাদকের।
তাই দলের বৃহত্তর স্বার্থে এই ধরনের বিভ্রান্তিকর খবর প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। দলীয় গঠনতন্ত্র বিরোধী ও ঐক্য বিনষ্টকারী কার্যক্রমের সাখে সম্পৃক্ত না হওয়ার জন্য নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সকলকে সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর