Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জেলহত্যা দিবস উপলক্ষে সাউথ জার্সি মেট্রো আওয়ামী  লীগের  দোয়া ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: November 10, 2017 | 7:53 AM

আটলান্টিক সিটি থেকে  সুব্রত চৌধুরী : বাংগালি জাতির জীবনে তেসরা নভেম্বর এক বেদনা বিধুর দিন।১৯৭৫ সালের এই দিন কুচক্রী মহল  বাংগালি জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য জাতির  শ্রেষ্ঠ চার সন্তান,বঙ্গবনধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর ও মহান মুক্তিযুদ্ধে সফল নেতৃত্বদানকারী  সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দিন  আহমেদ, ক্যাপটেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারা অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করে।                                                                                                                                                            জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ স্থানীয় মিঃ ষ্টিক রেস্টুরেন্টে গত আট নভেম্বর, বুধবার  রাতে  ‘দোয়া ও আলোচনা সভা’র আয়োজন করে।সভার শুরুতে চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।এরপর আলোচকরা আলোচনায় অংশ নেন।
আলোচনা সভায় আলোচকরা বলেন,পঁচাত্তরের পনেরই অাগস্ট জাতির জনককে হত্যার পর বাংগালি জাতিকে নেতৃত্ব শূন্য করার প্রয়াসে ১৯৭৫ সালের তেসরা নভেম্বর খুনী মোশতাক চক্রের দোসররা জেলখানার  অভ্যন্তরে চার নেতাকে নৃশংসভবে হত্যা করে।খুনী চক্র তাঁদেরকে হত্যা করলেও তাঁদের আদর্শকে হত্যা করতে পারেনি।তাইতো তাঁদের আদর্শ   অন্তরে ধারন করে জননেএী শেখ হাসিনার  নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে তাঁদের স্বপ্নসাধ সোনার বাংলা  গড়ার পথে।সোনার বাংলা গড়ার মাধ্যমে তাঁদের হত্যার বদলা নেওয়া যাবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন। আলোচনা সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব এর সভাপতিত্বে ও  ভারপ্রাপ্ত  সাধারন সস্পাদক  অভিজিত চোধুরী লিটনের সঞ্চালণায় আলোচনায় অংশ নেন  সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গির হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান, আবুল হোসেন, শামসুল ইসলাম শাহজাহান, গোলাম হাফিজ, শহীদ খান, শেখ সেলিম, ফরহাদ সিদ্দিক, রওশনউদদীন, জয়ন্ত সিনহা প্রমুখ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV