নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা ১৭ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা আগামী ১৭ ডিসেম্বর সন্ধ্যা’য়। সাধারণ সভাটি অনুষ্ঠিত হবে উডসাইডের গুলশান টেরেসে। সাধারণ সভাকে কেন্দ্র করে বাংলাদেশ সোসাইটির নতুন সদস্য পদ গ্রহণ করা হয়। গত ৬ নভেম্বর ছিলো সদস্য পদ গ্রহণের শেষ সময়। বাংলাদেশ সোসাইটি অফিসে এ সদস্য পদ গ্রহণ করা হয়।
বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ জানান, সোসাইটির সদস্য সংখ্যা হচ্ছে লাইফ মেম্বারসহ ৯৪৩ জন। সাধারণ সদস্য সংখ্যা হচ্ছে ৪৭৭ জন। নতুন লাইফ মেম্বার হয়েছেন ২৯ জন। আগে লাইফ মেম্বার ছিলো ৪৩৭ জন। যারা নতুন সদস্য হয়েছেন তারাই সোসাইটির সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারবেন।
সদস্য পদ গ্রহণ করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এ কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক নাদের এ আইয়ুব, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, সদস্য আজাদ বাকির, সাদী মিন্টু, মঈন উদ্দিন মাহবুব, ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াসি চৌধুরী ও আজিমুর রহমান বোরহান।
এদিকে গত ৬ নভেম্বর সোসাইটি অফিসে গঠনতন্ত্র সংশোধনী উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ কমিটির সকল সদস্য উপস্থিত থেকে গঠনতন্ত্র সংশোধনের বিভিন্ন ধারা-উপধারা নিয়ে আলোচনা করেন।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী