Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

অ্যামাজন ও ই-বে’র পণ্য পৌঁছে দিচ্ছে উৎসব ডট কমের উৎসব কুরিয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: November 10, 2017 | 8:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বহির্বিশ্বে বাংলাদেশি মালিকানাধীন সর্ববৃহৎ অনলাইন শপিং মল উৎসব ডট কম নুতন নুতন মাধ্যমে গ্রাহক সেবা বৃদ্ধির প্রয়াস চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি উৎসব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রবাসীদের উপহার ও প্রয়োজনীয় ডকুমেন্ট স্বল্প ব্যয়ে দ্রুত বাংলাদেশে পৌঁছে দিচ্ছে। অতি সম্প্রতি উৎসব কুরিয়ার আরো এক ধাপ এগিয়ে গেছে। এখন অ্যামাজন ও ইব’এ থেকে ক্রয় করা প্রবাসীদের পছন্দের পণ্য সামগ্রী সরাসরি বাংলাদেশে পাঠাচ্ছে। এক্ষেত্রে অ্যামাজন ও ইব’এ থেকে ক্রয় করা আইটেমটি সরাসরি উৎসব কুরিয়ারের ঠিকানায় পাঠালে প্রতিষ্ঠানটি সেটা বাংলাদেশে গ্রাহকের প্রিয়জনের কাছে পৌঁছে দিবে। উৎসব কুরিয়ারের মাধ্যমে প্রবাসীরা তাদের প্রয়োজনীয় সব কিছুই দেশে পাঠাতে পারছেন বলে জানান প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার রায়হান জামান। তিনি বলেন, দীর্ঘ দিনের পরীক্ষিত ও বিশ্বস্ত উৎসব ডট কমের অঙ্গ প্রতিষ্ঠান উৎসব কুরিয়ার ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। উৎসব কুরিয়ার সার্ভিসের সেবার মান উন্নত হওয়ার কারনে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে বলে জানান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব রায়হান জামান।
তিনি বলেন, ১৪ নভেম্বর ২০১৭ উৎসব কুরিয়ারের পরবর্তী শিপমেন্ট। যারা œ এ শিফমেন্ট প্যাকেজ দেশে পাঠাতে আগ্রহী তাদেরকে ১৩ নভেম্বরের মধ্যে উৎসব কুরিয়ারে তা পৌঁছাতে হবে। ইব’এ ও অ্যামাজনের সামগ্রী গ্রহন করার সুব্যবস্থা রয়েছে বলে জানান তিনি। এজন্য গ্রাহকদেরকে ৫১৬-৫০৮-৬৬৯৮ ও ৩৪৭-৬৯১-১২১০ ফোন নাম্বারে যোগাযোগের পরামর্শ দিয়েছেন রায়হান জামান।
উল্লেখ্য, প্রিয়জনকে শুধু উপহার পাঠানো নয় উৎসব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ক্রয়কৃত মোবাইল ফোন, ইরেকট্রনিক্স সরঞ্জামাদি, ঔষধ সহ নানান পণ্য সামগ্রী সুবিধাজনক স্থান থেকে যখন তখন পাঠানো যায়।
রায়হান জামান জানান, আমাদের অগণিত গ্রাহকদের প্রতিনিয়ত চাহিদা পূরণে এবং গ্রাহকের সেবা বাড়ানোর লক্ষে উৎসব কুরিয়ার সার্ভিসের আগমন। সেবার মান হিসেবে উৎসব কুরিয়ার সার্ভিসের রয়েছে পিকআপ এবং ড্রপ অফ এর ব্যবস্থাা। রয়েছে সপ্তাহে ৭ দিন ও ২৪ ঘন্টা পরিসেবা। উৎসব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণযোগ্য সকল পণ্য বীমাকৃত। এছাড়া পাঠানোর খরচ খুব-ই কম। উৎসব কুরিয়ার সার্ভিস যে কোনো পণ্য সরবরাহে ৩০ দিনের গ্যারেন্টি দেবে।
উল্লেখ্য, ‘দূরে থেকেও অনেক কাছে’ এই শ্লোগান নিয়ে বাংলাদেশ ও উত্তর আমেরিকার সর্ববৃহৎ ওয়েব বাজার উৎসব ডট কম বাংলাদেশিদের নির্মল আনন্দ উৎসবেরর অংশীদার হয়ে উঠেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ