নিউইয়র্কে ৮ সপ্তাহের ‘পেইড ফ্যামিলি লিভ’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নতুন বছরের খেটে খাওয়া মানুষদের জন্যে বিশেষ সুখবর নিয়ে আসছে। সন্তান প্রসবকারি কিংবা তার স্বামী সবেতন ছুটি পাবেন ৮ সপ্তাহের এবং এটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সকল প্রাইভেট সংস্থার কর্মচারির জন্যে প্রযোজ্য। প্রতিষ্ঠানের ডিজএ্যাবিলিটি বেনিফিট পলিসির আওতায় বিদ্যমান ইন্স্যুরেন্স থেকে এই অর্থের সমন্বয় ঘটানো হবে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮ সপ্তাহ করে ছুটি ভোগ করা গেলেও ২০২১ সালের জানুয়ারি থেকে তা ১২ সপ্তাহে বাড়বে। এ সময়ে হেল্্থ ইন্স্যুরেন্স বহাল থাকবে। ছুটি শেষে কর্মস্থলে যোগদানের নিশ্চয়তাও থাকবে। অঙ্গরাজ্য প্রশাসনে নতুন বিধিতে প্রাইভেট সেক্টরের কর্মচারিদের জন্যে এ বিধি তৈরী করা হয়েছে এবং রাজ্য গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো সাথে সাথে ঐ বিলে স্বাক্ষর করেছেন।
গত সপ্তাহে ব্রঙ্কসে নিউইয়র্ক স্টেট লেবার কমিশনার রবার্টা রিয়ারডনের সাথে কম্যুনিটি নেতারা এক বৈঠকে মিলিত হয়ে নতুন এ বিধি সম্পর্কে বিস্তারিত মতবিনিময় করেছেন। এ সময় জানানো হয় যে, কোন প্রতিষ্ঠানে যারা কমপক্ষে ২৬ সপ্তাহ কাজ করেছেন, তারাই এ ছুটির যোগ্য এবং আইনগত অধিকার রয়েছে। এছাড়া, যারা সপ্তাহে ২০ ঘন্টা করে কাজ করেন, তারাও এ ছুটি ভোগ করতে পারবেন। এ মতবিনিময় সভায় বাংলাদেশীদের প্রতিনিধিত্ব করেন কম্যুনিটি বোর্ড মেম্বার ও আইনজীবী মোহাম্মদ এন মজুমদার এবং পুরোহিত রতন চক্রবর্তী। এনআরবি নিউজ
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর