Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ’র জেল হত্যাদিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: November 11, 2017 | 8:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামীফোরাম ইউএসএ’র যৌথ সভা এবং ৩রা নভেম্বর ১৯৭৫-এর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান-এর স্মরণে জেল হত্যা দিবসের আলোচনা সভা গত ৬ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের এষ্টোরিয়ার বৈশাখী রেষ্টেুরেন্টে অনুষ্ঠিত হয়। খবর বাপসনিঊজ। বাংলাদেশ আওয়ামীফোরাম ইউএসএ’র সভাপতি মাঈন উদ্দীন মঈনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হারুন অর রশীদ-এর উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত যৌথ সভা এবং জেলহত্যা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা,এবিসিডিআই সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদ-এর সাবেক জিএম এবং মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন কর। প্রধান বক্তা ছিলেন শহীদ শেখ কামালের ঘনিষ্টতম ও মুক্তিযোদ্ধা মহিউদ্দীন হায়দার খোকা। বিেেশষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক হাজী এনাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা ডা. টমাস দুলু রায়, বাংলাদেশ আওয়ামীফোরাম ইউএসএ উপদেষ্টা রাজু আ্হম্মেদ মোবারক, বাংলাদেশ আওয়ামীফোরাম ইউএসএ উপদেষ্টা এমাদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামীফোরাম ইউএসএ উপদেষ্টা কাজল আরফিন , বাংলাদেশ আওয়ামীফোরাম ইউএসএ উপদেষ্টা কাজল আরফিন খসরুল আলম ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দুরূদ মিয়া রনেল । জেল হত্যা দিবসের আলেচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ সভাপতি আজহারুল হক খোকা, সহ সভাপতি মুক্তিযোদ্ধা উলফাৎ আলী মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফার রশীদ, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস প্রমুখ। সভায় প্রধান অতিথি প্রদীপ রঞ্জন কর বলেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর সদ্য স্বাধীন দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করে।
অনুষ্ঠানের শুরুতে চার জাতীয় নেতার স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা মাওলানা সাইফুল আলম সিদ্দীকি।
সবার প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু, ডাঢা কেন্দ্রিয় কারাগারে চার জাতীয় নেতা, একাত্তর-এর মুক্তিযুদ্ধ ও ১৯৫২- এর মহান ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরনে সভায় দাঁড়িয়ে এক মিনটি কাল নিরাবতা পালন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV