Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন রোববার : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: November 11, 2017 | 3:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের নির্বাচন আগামীকাল ১২ নভেম্বর রোববার। এ নির্বাচনে দু’টি প্যানেলে ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মসজিদের নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে তাদের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে। কমিশন বলেছে, নির্বাচনকে যথারীতি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভাবে সুসম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ জন্য আমরা মসজিদের মুসল্লি, প্রার্থী, সমর্থক, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা আশাবাদী পরম দয়াময় আল্লাহ পাকের মর্জিতে এবং সকলের দোয়া ও সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই নির্বাচন সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে। নির্বাচন কমিশনের সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন, আগামী ১২ নভেম্বর রোববার মসজিদ ভবনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট চলাকালে জোহর, আসর ও মাগরিবের নামাজের জন্য ১৫ মিনিট করে বিরতি থাকবে। তিনি জানান, তিনটি ‘টাচস্ত্রীন’ বুথে ভোট গ্রহণ করা হবে। একজন প্রকৌশলীসহ ৬ জন অপারেটর নির্বাচনী মেশিন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকবেন। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৫ জন সিকিউরিটি অফিসার। নির্বাচন কমিশনের সদস্যরা ছাড়াও এক জন প্রিসাইডিং অফিসার ও ৬ জন পুলিং অফিসার নির্বাচন পরিচালনায় নিয়োজিত থাকবেন। পুলিং অফিসারদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। সিরাজ উদ্দিন আহমদ সোহাগ আরো জানান, নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার ও পুলিং অফিসারগণ বিনা সম্মানীতে নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, এবারের নির্বাচনে মোট ভোটার ৮৭২ জন। এদের মধ্যে লাইফ মেম্বার ৪২৩ জন এবং সাধারণ ভোটার ৪৪৯ জন। গত ৫ অক্টোবর ছিল ভোটার তালিকা রিভিউয়ের সর্বশেষ সময়। সবার সর্বসম্মত সিদ্ধান্তে মোট ৮টি ভোট তালিকায় সংযোজন করা হয়েছে। এর মধ্যে ৬টি আজীবন সদস্য ও ২টি সাধারণ সদস্যের ভোট।
নির্বাচন কমিশনের সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, ভোট প্রদানকালে নির্বাচন কমিশনকে ভোটারদের বৈধ ফটো আইডি প্রদর্শণ করতে হবে। ভোট কেন্দ্রের ১০০ গজের মধ্যে পোস্টার কিংবা প্রচারণা চালানো যাবে না। কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর শরনাপন্ন হবে। নির্বাচন সংক্রান্ত কোন অভিযোগ থাকলে ২৪ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন বরাবর তা লিখিতভাবে জানাতে হবে। নির্বাচন কমিশন এ সংক্রান্ত অভিযোগ তদন্ত সাপেক্ষে যথাসময়ে প্রয়োজনী প্রদক্ষেপ গ্রহণ করবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের মসজিদের নির্বাচনী আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার বিনীত আহ্বান জানিয়ে এ ব্যপারে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা হলেন : প্রধান নির্বাচন কমিশনার সাইয়্যিদ মুজিবুর রহমান, নির্বাচন কমিশনার ও সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ, শামিম মিয়া ও মোহাম্মদ আজিজুল করিম।
উল্লেখ্য, পার্কচেস্টার জামে মসজিদের ইতিহাসে এবারই প্রথম বারের মত পদ ভিত্তিক সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগে প্রথমে নির্বাচিত হতেন ১৫ জন। এরপর তারা নিজেদের মধ্যে গোপন ব্যালটে নির্বাচিত করতেন সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যদের। তাই সর্বসম্মত সিদ্ধান্তে সংবিধান সংশোধন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারই প্রথম সরাসরি পদভিত্তিক নির্বাচন।

এ নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদের জন্য দু’টি প্যানেলে ১৫ জন করে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। প্যানেল দু’টির একটি নাজিম-নজরুল এবং অপরটি মোস্তাক-খলিল পরিষদ।
দু’প্যানেলের প্রার্থীরা হলেন :
মোস্তাক-খলিল প্যানেল : সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি (১) আঃ শহীদ, সহ সভাপতি (২) জয়নাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, কালচারাল সেক্রেটারী হিফজুর রহমান চৌধুরী, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারী ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদস্য : আঃ বাছির খান, আঃ মতিন, লুকমান হোসেন লুকু ও মো. মজনু মিয়া।
নাজিম-নজরুল প্যানেল : সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সহ সভাপতি (১) সৈয়দ শামসুজ্জামান আহমেদ, সহ সভাপতি (২) ফয়জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নজরুল হক, সহ সাধারণ সম্পাদক মোঃ আকসাদ আলী, কালচারাল সেক্রেটারী মোঃ আব্দুল হাই, ফিউনারেল সেক্রেটারী মোঃ আরিফ চৌধুরী, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ রেজাউল ইসলাম, এডুকেশন সেক্রেটারী সাব্বির কাজী আহমদ, কোষাধ্যক্ষ নুরুল হুদা চৌধুরী, সহ কোষাধ্যক্ষ জুলু আহমেদ, সদস্য: আলমাছ আলী, ফারুক চৌধুরী, কামাল উদ্দিন ও শালিক সিকদার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV