Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ফেসবুক খুব শিগগির পরীক্ষামূলকভাবে চালু করবে ‘রেড এনভেলপ’ এবং ‘ব্রেকিং নিউজ’ : রেড এনভেলপ ফিচারের মাধ্যমে ফেসবুক থেকে টাকা পাঠানো যাবে

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: November 11, 2017 | 9:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেসবুক খুব শিগগির দুটি নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করবে। তার মধ্যে একটি ‘রেড এনভেলপ’ এবং অন্যটি ‘ব্রেকিং নিউজ’। রেড এনভেলপ ফিচারের মাধ্যমে গ্রাহকরা ফেসবুক থেকে টাকা পাঠাতে পারবে। আর ব্রেকিং নিউজ ফিচারের মাধ্যমে পাবলিশাররা সাম্প্রতিক ঘটনাবলীকে সহজে গ্রাহকের দোরগোড়ায় পৌছে দিতে পারবেন। 

সংবাদমাধ্যম দ্য নেক্সট ওয়েবের সোশ্যাল মিডিয়া পরিচালক ম্যাট ন্যাভেরা প্রথম ফেসবুকের নতুন এ দুটি ফিচার দেখতে পান। তবে ফেসবুক এখনও ফিচারগুলো পরীক্ষামূলকভাবে চালু করেনি। রেকোডের তথ্যানুসারে ফেসবুক ব্রেকিং নিউজ ফিচারের অস্তিত্ব নিশ্চিত করেছে। তবে ফিচারটি সম্বন্ধে কোন তথ্য প্রকাশ করেনি। ফেসবুকের এক মুখপাত্র জানান, ‘ফেসবুক সবসময়ই নতুন সব পণ্য পরীক্ষা করে থাকে তবে এসব নিয়ে এখনই কথা বলার উপযুক্ত সময় নয়।’

তবে রেকোডের প্রতিবেদনে বলা হয়েছে, এমনও হতে পারে ফিচারগুলো কখনোই চালু হবে না। এ বছরের শুরুতে মেসেজ্ঞার অ্যাপে গ্রুপ পেমেন্ট ফিচার যুক্ত করেছিল ফেসবুক। এই ফিচারটি গ্র্রাহকদের গ্রুপের মধ্যকার সবাইকে অথবা কোন একজন বিশেষ ব্যক্তিকে টাকা পাঠানোর সুযোগ দেয়। তাছাড়া অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে থাকা ইনস্ট্যান্ট আর্টিকেল ফিচারে পেওয়াল নামের একটি ফিচারও পরীক্ষা করছে ফেসবুক। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি পাবলিশারের সাথে চুক্তির মাধ্যমে এই ফিচারটি পরীক্ষা করছে ফেসবুক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV