Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাস-সাবওয়েতে মদের বিজ্ঞাপণ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: November 12, 2017 | 4:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অ্যালকহল বা মদ সেবনকে একসময় আধুনিক সভ্যতার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিবেচনা করা হত। আর সেই সুবাদে পাশ্চাত্য বিশ্বে সর্বস্তরের জনতা মদ পানে আসক্ত হয়ে পড়ে। অবশ্য মদ আসক্তির খেসারতও পাশ্চাত্য বিশ্বকে কম দিতে হয়নি। প্রাপ্ত তথ্যানুসারে আমেরিকায় সড়ক দুর্ঘটনা এবং দুর্ঘটনাজনিত প্রাণহানির উল্লেখযোগ্য অংশ দখল করে আছে মাতাল অবস্থায় গাড়ি চালনা। তাই দায়ে ঠেকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রশাসন মদের অবাধ বাণিজ্য ঠেকাতে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। এমন উদ্যোগের অংশ হিসেবে নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) বোর্ড সদস্যগণ সকল ট্রেন, বাস এবং সাবওয়ে স্টেশনে অ্যালকহল ( মদের) বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছেন।
সে অনুযায়ী বিদ্যমান অ্যালকহলের সকল বিজ্ঞাপন আগামী ১ জানুয়ারির আগে সরিয়ে নেয়া হবে বলেও জানা গেছে। এমটিএ বোর্ডের সিদ্ধান্ত বীয়ার, ওয়াইন এবং স্পিরিটের বিজ্ঞাপনের চুক্তিও কভার করবে বলে জানা গেছে। সর্বসাধারণের স্বাস্থ্যের সুরক্ষার জন্য ট্রেন, বাস, সাবওয়ে এবং রেলস্টেশনে অ্যালকহলের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধের দাবিতে যে সকল সংগঠন দীর্ঘকাল ধরে দাবি জানিয়ে আসছিলেন এমটিএ বোর্ডের সিদ্ধান্তের ফলে তাদের বিজয় সূচিত হয়েছে।

উল্লেখ্য, দৈনিক গড়ে সাড়ে ৬ লাখ শিক্ষার্থী এমটিএ-তে করে স্কুলে যাতায়াত করে। মদ জাতীয় বিজ্ঞাপণ দেখে কোমলমতি ছাত্র-ছাত্রীর মধ্যে বাজে প্রবণতা তৈরীর আশংকা ছিল। এমটিএ বোর্ড তা অনুধাবন করে এমন সিদ্ধান্ত গ্রহণ করায় আন্দোলনকারি সংস্থার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে। সিটির ৫ বরোর ১৬০টি সংস্থার সমন্বয়ে গঠিত ‘বিল্ডিং এ্যালকোহল এড-ফ্রি ট্র্যাঞ্জিট’ জোটের পক্ষে সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ এ্যান্ড ট্রেনিং তথা স্যাফেস্ট-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মাজেদা এ উদ্দিন বলেন, এর মধ্যে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের প্রতি এমটিএর অগাধ আস্থার প্রতিফলন ঘটলো। ভবিষ্যত প্রজন্মের জন্যে নির্মল আনন্দদায়ক পরিবেশ তৈরীর পথও সুগম হলো। এমন একটি দাবি সকল ধর্ম এবং সংস্কৃতির মানুষের ছিল।

ইউএস অ্যালকোহল পলিসির চেয়ার ডায়ানে রীবি বলেন, শিশুদের জন্যে এটি বিস্ময়কর একটি বিজয়। আর এভাবেই নিউইয়র্ক সিটি সঠিক ট্র্যাকে ফিরলো। আশা করছি, নিউইয়র্ক সিটির এই রীতি সারা আমেরিকায় অনুসরণ করা হবে। ব্রঙ্কস হেল্্থ রীচ কোয়ালিশনের পরিচালক চারমেইন রুডক বলেছেন, এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে নিউইয়র্ক সিটির শিশু-কিশোরদের স্বাস্থ্যের প্রতি এমটিএর গভীর মমত্ববোধের বহি:প্রকাশ ঘটলো।

পাবলিক সিটিজেন ক্যাম্পেইনের সমন্বয়কারি ক্রিস্টিন স্ট্রেডার বলেছেন, নিউইয়র্ক সিটির পাবলিক পরিবহন ব্যবস্থাকে অবলম্বন করে স্বল্প আয়ের মানুষদের পকেট হাতিয়ে নেয়ার বহু পুরনো একটি পন্থার বিলুপ্তি ঘটায় আমরা অত্যন্ত খুশী। সিটি কাউন্সিলম্যান রবার্ট কারনেগী বলেন, এই সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের স্বার্থে এমটিএর এই সিদ্ধান্তের সুদূর প্রসারি প্রভাব ফেলবে, যা সকলকে অভিভ’ত করেছে। কোমলমতি ছেলে-মেয়েদের নেশার জগত থেকে দূরে রাখার ক্ষেত্রে এর অবদান অনস্বীকার্য।

কাউন্সিলম্যান ডেনিয়েল ড্রোম বলেছেন, আমি জেনে অভিভ’ত যে, বিয়ারসহ নানা ধরনের মদের বিজ্ঞাপণ নিষিদ্ধ করা হলো বাস, সাবওয়েসহ এমটিএর বিভিন্ন স্থাপনায়। প্রসঙ্গত: উল্লেখ্য যে, জ্যাকসন হাইটস এলাকার কাউন্সিলম্যান (ডেমক্র্যাট) ডেনিয়েল ড্রোমের উদ্যোগেই এ সংক্রান্ত বিল উত্থাপিত হয় সিটি কাউন্সিলে। সিটি কাউন্সিলে রেজুলেশন গৃহিত হবার পরই এমটিএ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV