Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

৬২ বছর বয়সে বাবা হচ্ছেন অভিনয় শিল্পি মি. বিন!

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: November 12, 2017 | 4:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অভিনয় শিল্পি রোয়ান অ্যাটকিনসন। দারুণ অভিনয়ের মাধ্যমে সবাইকে হাসিয়ে মিস্টার বিন হিসেবেই পরিচিতি পেয়েছেন তিনি। সেই মিস্টার বিন ৬২ বছর বয়সে আবার বাবা হতে যাচ্ছেন।

সহধর্মীনি কমেডি অভিনেত্রী লুইস ফোর্ডের বয়স অবশ্য ৩৩ বছর। তারা আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের প্রথম সন্তান আসবে পৃথিবীতে।

এর আগে রোয়ান অ্যাটকিনসন বিয়ে করেন সানতেরা শাস্ত্রেকে। যেখানে তাদের ২৩ বছর বয়সী পুত্র বেন এবং ২১ বছর বয়সী কন্যা লিলি রয়েছে।

২০১৪ সালে সাবেক স্ত্রী সানতেরার কাছ থেকে আলাদা হন রোয়ান। পরের বছরই ৬৫তম কোর্ট শুনানীর মধ্য দিয়ে তাদের ২৫ বছরের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটে।২০১২ সালে ওয়েস্ট এন্ড কমেডি কোয়াটারমাইনস টার্ম এ একসাথে কাজ করতে গিয়ে এ দম্পতির পরিচয় হয়। একটি সূত্র থেকে জানা যায়, রোয়ান এবং লইস উভয়ই অধির আগ্রহে নতুন সন্তানের জন্য অপেক্ষা করছেন।

রোয়ান অ্যাটকিনসন অবশ্য শুধু কমেডিয়ান নন, তার আরও বহু গুণ রয়েছে। তিনি একজন ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কমেডিয়ান। তিনি সুপরিচিত মিস্টার বিন, সিটকম্‌ ব্লাকাডার এবং নট দ্য নাইন ও’ক্লক নিউস ব্যঙ্গরচনা স্কেচ্‌ শো জন্য। তাকে ৫০ জন সেরা কৌতুক অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

রোয়ান অ্যাটকিনসনের অবশ্য প্রচুর ভক্তকূল রয়েছে। তারা নতুন সন্তানের আগমন বার্তায় এখন থেকেই অভিনন্দন জানাচ্ছেন। ডেইলি মেইল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV