Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন জ্যোতিপ্রকাশ ও মোজাফফর

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: November 14, 2017 | 7:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেয়েছেন সাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত এবং নবীন কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেন। সামগ্রিক অবদানের জন্য জ্যোতিপ্রকাশ দত্ত এবং মোজাফ্ফর হোসেন ২০১৭ সালের হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেয়েছেন। তারা পুরস্কার হিসেবে পেয়েছেন যথাক্রমে পাঁচ লাখ এবং এক লাখ টাকা। এ ছাড়া ক্রেস্ট, উত্তরীয় এবং সার্টিফিকেট প্রদান করা হয় তাদের।

গতকাল বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বিশেষ অতিথি ছিলেন। এই পুরস্কারের জন্য গঠিত বিচারকমণ্ডলীর সভাপতি ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ