ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত হয়েছে। বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছে। হামলাকারীকে গুলি করে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় পুলিশের বরাত দিয়ে খবরটি জানায় এবিসি নিউজ।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে রাঞ্চো তেহামা এলিমেন্টারি স্কুলেএ ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার জন্য বেশ কিছু বাচ্চাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকালের দিকে স্কুল শুরুর সময়ে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের বেশ ভিড় ছিল স্কুল চত্বরে। পুলিশ জানায়, সেই ভিড়ের মধ্যে প্রথমে ট্রাক নিয়ে হামলা চালায় আততায়ী। ট্রাকে পিষ্ঠ হয়ে মৃত্যু হয় চারজনের। এই ঘটনায় চরম আতংক ছড়ায় সমগ্র এলাকায়। প্রাণ বাঁচাতে এদিন ওদিক দৌড়াতে থাকেন অনেকে। জীবন রক্ষায় স্কুলের মধ্যেই আশ্রয় নিয়েছিলেন। এই পরিস্থিতিতে ফের হামলা চালায় আততায়ী। ট্রাক থেকে নেমে স্কুলের ভিতরে ঢুকে যায় সে। ছুঁড়তে থাকে এলোপাথাড়ি গুলি। সেই সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আরও একজন।
স্কুল চত্বরে জঙ্গি হানার খবর পেয়েই অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী। স্কুলের মধ্যেই গুলি করে হত্যা করা হয় সেই হামলাকারীকে। হামলার সময় স্কুলে ১০০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। এবিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । সূত্রঃ এবিসি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!