Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সংখ্যালগু নির্যাতনের বিচারের জন্য ট্রাইবোনাল গঠনের দাবি ইউনাইটেড বাঙালি ফোরাম ইউএসএ’র

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: November 14, 2017 | 9:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশে এ পর্যন্ত যত সংখ্যালগু নির্যাতন হয়েছে তার একটারও কোনো সুষ্ঠু বিচার হয়নি। তাই এই বর্বরতা বেড়েই চলেছে। সরকারের কাছে আমাদের দাবি একটি ¯^তন্ত্র ট্রাইবোনাল করে এই সকল ধর্মীয় সন্ত্রাসী হামলা লুটতরাজের বিচার করুন। সম্প্রতি রংপুরে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে এই কথা গুলো বলেন মাইনরিটি এক্টিভিস্ট শিতাংশু গুহ। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মেজবান রেস্টুরেন্টে ১২ নভেম্বর রবিবার সন্ধ্যায় ইউনাইটেড বাঙালি ফোরাম ইউএসএ ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াও’ শিরোনামের একটি প্রতিবাদ সভার আয়োজন করে। সাংবাদিক তোফাজ্জল লিটনের সঞ্চালনায় এই সভার সভাপতির বক্তব্যে শিতাংশু গুহ আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব মিডিয়া ‘মানবতার মা’  হিবেবে আখ্যা দিয়েছে। আমি বলি হিন্দুরাওতো মানুষ তাদের জন্য কী আপনার মানবতা কাজ করে না ?  
প্রতিবাদ সভায় অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা ‘ সাপ্তাহিক প্রবাসী’র সম্পাদক সৈয়দ মোহাম্মদ উল্লাহ। ঘাতক দালাল নির্মূল কমিটি নিউ ইয়র্কে চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর। হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবেন্দ্র বিকাশ দত্ত। সেক্টও কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১’ এর সভাপতি রাশেদ আহমেদ। 
সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, সরকার ভোটের রাজনীতির জন্য এ সকল হামলার বিচার করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ধর্মান্ধরা যথেচ্ছা ব্যাবহার করছে। আমাদেরকেও অনলাইনে এ সকল সাম্প্রদায়িক হামলার নিন্দা কওে প্রাবন বইয়ে দিতে হবে। তাহলে সরকার ভোটের কারনেই এ সকল সংখ্যালগু হামলার বিচার করেতে বাধ্য হবে।  
কলামিস্ট শুভ্রত বিশ্বাস ক্ষোবের সঙ্গে বলেন, আমি কার কাছে বিচার চাইবো । সরকারের কাছে ? তারা তো এর সব কিছু েগনেও নির্বিকার। জনগন? বাংলাদেশে তো অসংখ্য সংগঠন কই কাউকে তো তেমন এগিয়ে আসতে দেখলাম না যেমন তারা এগিয়েছে রুহিঙ্গাদের জন্য ? 
বাংলাদেশের কুষ্টিয়া সদরের দেব কুমার পাল তার নিজের জীবনের নির্যাতনের অভিজ্ঞতার আলোকে বলেন, আমার সম্পত্তির দখল নিয়েছে প্রশাসনের মানুষকে দাঁড় করিয়ে। তারপরও আমি মামলা করেছি ৫৫ জনের নামে । কোনো সুরাহা পাই নি। জানি না আমার মতো অন্যান্য সংখ্যালগুও কপালে কী আছে ? 
দোষটা কারো উপর না চাপিয়ে কী করে এই সমস্যার সমাধান করা যায় এই প্রশ্ন উত্তাপন কওে প্রিয়তোষ দে বলেন, শুধু বক্তব্য না দিয়ে নিজেদেও গ্রামে সম্প্রিতি বাড়ানোর চেষ্ঠা করুন। আমি এখনো বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে জানি এবং মানি। নিজেদের গ্রামে প্রত্যেকে সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তাকে সক্রিয় রাখুন। সাংস্কৃতিক আন্দোলনই পারে ধর্মান্ধতাকে দূর করতে। 
সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মুজাহিদ আনসারি, মাহফুজুর রহমান, রতন তালুকদার, আবু তাহের। ঘাতক দালাল নির্মূল কমিটি নিউ ইয়র্কে চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ¯^ীকৃতি বড়–য়া। একটিভিস্ট গোপাল স্যান্নাল, রবীন্দ্র সরকার, ডা. প্রভাষ দাশ, মুক্তিযোদ্ধা রেজাউল বারী, সুশীল সাহা, শুভ রায়, নূরে আলম জিকো, গোপন সাহা, কৃষাণ রায়, পল্লব সরকার, ভবতোষ সাহা এবং শিবলী সাদেক। 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV