Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বইমেলাও আন্তর্জাতিক বাংলা উৎসব’র আহ্বায়ক ড. নূরন নবী

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: November 15, 2017 | 7:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ২৭তম বইমেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসব -২০১৮ প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন লেখক-বিজ্ঞানী-মুক্তিযোদ্ধা ড. নূরন নবী। ‘শিশু-কিশোর মেলা ২০১৮’র আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নতুন প্রজন্মের প্রতিনিধি সেমন্তী ওয়াহেদ। গত ১০ নভেম্বর জ্যাকসন হাইটসে মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির এক সভায় ২০১৮ সালের বইমেলাকে সাফল্যমন্ডিত করার জন্য ৬৫ সদস্য বিশিষ্ট প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। এর উপদেষ্টা হয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামালউদ্দীন হোসেন, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, সাংবাদিক কৌশিক আহমেদ, পরিবেশবিদ ড. নজরুল ইসলাম, কবি ইকবাল হাসান ও গোলাম ফারুক ভূইয়া।‘নিউইয়র্ক বইমেলা ২০১৮’ এর প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. জিনাত নবী, শহীদ পরিবারের সন্তান ডা. জিয়াউদ্দীন আহমেদ, লেখক জীবন চৌধুরী, শামসাদ হুসাম, সাংস্কৃতিক সংগঠক সউদ চৌধুরী এবং নিনি ওয়াহেদ, লেখক-কলামিস্ট ফেরদৌস সাজেদীন, হাসান ফেরদৌস, আহমাদ মাযহার, ফাহিম রেজা নূর, আদনান সৈয়দ, নারী সংগঠক রানু ফেরদৌস, সাবিনা হাই উর্বি, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট ওবায়দুল্লাহ মামুন, রানা ফেরদৌস চৌধুরী, আকবর হায়দার কিরন, শিরীন বকুল, তানভীর রাব্বানী, মুরাদ আকাশ, ফারুক আজম, জসিম মল্লিক, গোপাল সান্যাল, শুভ রায়, স্বীকৃতি বড়–য়া, মনজুর কাদের, মোশারফ হোসেন, শহীদ উদ্দীন, আব্দুর রহিম বাদশা, সাখাওয়াৎ আলী, নাসরিন চৌধুরী, স্বপ্ন কুমার, মিশুক সেলিম, এজাজ আলম, আলম সিদ্দিকী, শাহিদ রেজানূর, শিবলী সাদেক, কামরুজ্জামান, দিঠি হাসনাৎ, দেওয়ান আশরাফ, ফারুক ফয়সল, মিজানুর রহমান বিপ্লব, ইশতিয়াক রূপু, কাজী আতিক, সোবহান চৌধুরী, মিনহাজ আহমেদ সাম্মু, রওশন হাসান, মণিজা রহমান, লুৎফা সাহানা, মাকসুদা আহমেদ, জুলি রহমান, মুহাম্মদ আলী বাবুল, হারুন আলী এবং বিশ্বজিত সাহা।

‘নিউইয়র্ক বইমেলা ২০১৮’ এর প্রস্তুতি কমিটির বর্ধিত সভা আগামি ১৭ নভেম্বর শুক্রবার জ্যকসন হাইটসে অনুষ্ঠিত হবে। বইমেলার ২৭বছর পূর্তিকে সাফল্যমন্ডিত করার জন্য সভায় বিভিন্ন সাব কমিটি গঠন করে দায়িত্ব অর্পণ করা হবে। আহ্বায়ক কমিটির সকল সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ‘নিউইয়র্ক বইমেলা ২০১৭’র আহ্বায়ক ছিলেন কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীন এবং শিশু-কিশোর মেলার আহ্বায়ক ছিলেন প্রাবন্ধিক হাসান ফেরদৌস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV