Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সিটি অব অটোয়া

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: November 16, 2017 | 9:05 AM

সিবিএনএ, কানাডা থেকে : কানাডার রাজধানী অটোয়ার সিটি মেয়র জিম ওয়াটসন সিটি অব অটোয়ার পক্ষ থেকে ২১শে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গতকাল ১৫ নভেম্বর  আনুষ্ঠানিকভাবে প্রকলেমেশন ও ঘোষনা দেন। সিটি অব অটোয়া  ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। আগামী ২১ ফেব্রুয়ারি ২০১৮ থেকেই এটি কার্যকর হবে।সকল মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সংরক্ষণ এর দাবিতে কানাডার রাজধানী শহর অটোয়ায় এডভোকেসি কার্যক্রম শুরু করেছিল  স্বেচ্ছাসেবী সংগঠন বাংলা কারাভান এবং প্রোএকটিভ এডুকেশানফর অল চিলড্রেন এনরিচমেন্ট । এই  মুভমেন্ট এর অংশ হিসেবে মেয়রের কাছে বেশ কয়েকটি দাবি জানায় সংগঠনটি।  তারই প্রেক্ষিতে সিটি অব অটোয়া এই সিদ্ধান্ত  নেয়।আনুষ্ঠানে অটোয়ার সিটি মেয়র জিম ওয়াটসন, বাংলাদেশ হাই কমিশনার মিজানুর রহমান, উনেস্কো ডি জি সেবাসটিন প্রমুখ সহ বিভিন্ন কমুনিটির শতাধিক লোক উপস্তিত ছিলেন !উত্থাপিত দাবিগুলোর মধ্যে ছিল সিটির বাৎসরিক কার্য তালিকায় দিবস টি সংযুক্ত করা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের র লক্ষ্যে শহরে স্মৃতিসৌধ স্থাপন, স্বীকৃতি প্রদান এবং সকলমাতৃভাষা সংরক্ষণের লক্ষ্যে সকল গ্রন্থাগারে IMLD কর্নার প্রতিষ্ঠা করা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ