Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটনার বিরুদ্ধে প্রতিবাদ : ড. সিদ্দিক কোথাও দলের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেননি

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: November 16, 2017 | 9:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র জাসদ-এর এক সভায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব, দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ সম্পর্কে’ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে আয়োজিত নিউইয়র্কে বসবাসরত ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ আহুত গত ১২ নভেম্বর ‘তথাকথিত সাংবাদিক সম্মেলন’-এর প্রতিবাদ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সংগঠনের এক কর্মী সভায় ঐ সাংবাদিক সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান সম্পর্কে প্রদত্ত বক্তব্যের প্রতিবাদ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। খবর ইউএনএ’র।

দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে গত ১৪ নভেম্বর জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টে সন্ধ্যায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ।

সভায় তথাকথিত সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জাসদ-এর সভায় সভাপতির বক্তব্যকে কেন্দ্র করে যে ধ¤্রজাল সৃষ্টি করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রাতিবাদ জানান হয়।
সভায় বলা হয়: কতিপয় সাবেক ছাত্রলীগ নেতা নামধারী কর্মীবর্গ জননেত্রী সভাপতি কর্তৃক মনোনীত সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মনগড়া ও মিথ্যা সাংবাদিক সম্মেলনে প্রচার করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুন্ন করেছে।

যুক্তরাষ্ট্র আওয়মী লীগের পদ ব্যবহার করে যারা দলের সভাপতির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাবমূর্তিকে বিনষ্ট করেছে বলে আজকের কর্মী সভায় তাদের বিরুদ্ধে কার্যকরী কমিটির সভায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সভার বক্তাগণ অভিমত ব্যক্ত করেন।

সভায় বলা হয়: যুক্তরাষ্ট্র জাসদ-এর সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান কোথাও কোনভাবে দলের বিরুদ্ধে কোন বক্তব্য প্রদান করেননি। কোথাও বঙ্গবন্ধু এবং নেত্রীকে নিয়ে নেতিবাচক কথা বলেননি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের বিরুদ্ধেও তিনি কোন কথা বলেননি। সাংবাদিক সম্মেলনের তথাকথিত বক্তাগণ সভাপতির বক্তব্যকে মিথ্যাভাবে অপব্যাখ্যা দিয়েছেন। সভায় আগামী কার্যকরী কমমিটির সভায় বিভিন্ন স্টেট কমিটির সমস্যা নিরসনে কর্যকরী ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV