Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে খানস টিউটোরিয়ালের ‘ব্যতিক্রমী অ্যাওয়ার্ড সিরিমনি’

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: November 16, 2017 | 11:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো খানস টিউটোরিয়ালের ‘ব্যতিক্রমী অ্যাওয়ার্ড সিরিমনি’ অনুষ্ঠান। জমজমাট এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদানের মাধ্রমে সম্মান জানানো হয়। গত ১২ নভেম্বর রোববার সিটির কুইন্স কলেজের কোলডেন অডিটোরিয়াম এই অনুষ্ঠানের অয়োজন করা হয়। এটি ছিলো খানস টিউটোরিয়ালের চতুর্থ বার্ষিক ‘অ্যাচিভমেন্ট আওয়ার্ড সিনিমনি’ অনুষ্ঠান। জমজমাট এই আয়োজন ছিল অত্যন্ত উৎসব মুখর। শিক্ষার্থী এবং অভিভাবক’সহ সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুইন্সের কোলডেন অডিটোরিয়াম ছিলো পূর্ণ। নিউইয়র্কের অনত্যম শীর্ষস্থানীয় পেশাদার কোচিং সেন্টার খান’স টিউটোরিয়াল-এর উদ্যোগে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের এ আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলদেশ সরকারের প্রতিনিধি’সহ মূলধারার শীর্ষ রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো খানস টিউটোরিয়ালের ৭২০ জন শিক্ষার্থীর পাফেক্ট স্কোরিং কমন কোর সেলিব্রেশন আর দ্বিতীয় পর্বে ছিলো ৩৭৩ জন শিক্ষার্থীর মাঝে হাই স্কোরিং রিজেন্ট এন্ড স্যাট স্টুডেন্টের মাঝে অ্যাওয়ার্ড বিতরণ। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান, নিউইয়র্ক-এর ডিষ্ট্রিক্ট-২৪ এর অ্যাসেম্বীম্যান ডেভিড ওয়েপ্রীন, সিটির ডিষ্ট্রিক্ট-২৩ এর কাউন্সিলম্যান ব্যারী গ্রোডেনসিক, ইউনেস্কো এসোসিয়েশন অব নিউইয়র্ক-এর প্রেসিডেন্ট ইলিং লি, ঢাকাস্থ স্কলাস্টিকা স্কুলের পরিচারক ওয়াসিমা পারভীন, জাতিসংঘের পাবলিক ইনফরমেশন বিভাগের পাবলিক ইফরমেশন অফিসার হাওয়া এম. ডিয়ালো, আগামী নির্বাচনে নিউইয়র্ক ষ্টেট সিনেট ডিষ্ট্রিক্ট-১৩ এর প্রার্থী বাংলাদেশী-আমেরিকান তাহসিন চৌধুরী ও কুইন্স র‌্যাপার অনিক খান। উল্লেখ্য, অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ছিল বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকার রাজনীতিতে উদীয়মান তারকা তাহসিন চৌধুরী। স্টাইভিসেন্টের মেধাবী এই তরুণ শিক্ষার্থী নিউইয়র্ক স্টেট সিনেটের হয়ে ডিস্ট্রিক থার্টিন থেকে আগামী নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। অনুষ্ঠানে খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাইমা খান এবং সিইও/প্রেসিডেন্ট ড. ইভান খান ছাড়াও অন্যান্যের মধ্যে সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা’র সম্পদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমদ, মূলধারারর রাজনীতিক আইনজীবি এন মজুমদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন খানস টিউটোরিয়াল-এর হাই স্কুল অ্যাচিভমেন্ট প্রোগ্রামের পরিচালক মিসেস তাসনিম ইমাম খান ও কমন কোর বিভাগের পরিচালক নাদিয়া হোসাইন। অনুষ্ঠানে অধিকাংশ বক্তা তাদের বক্তব্যে খানস টিউটোরিয়াল-এর প্রতিষ্ঠাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সম্মানিত একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবীদ মরহুম ড. মনসুর খানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। অনেকে প্রয়াত ড. মনসুর খানকে স্মরণ করতে গিয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন।বক্তারা বলেন, কেবল বাংলাদেশী-আমেরিকান প্রজন্ম নয়, সাউথ-এশিয়ান’সহ বিভিন্ন জাতিগোষ্ঠীকে মূলধারায় প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে খান’স টিউটোরিয়াল। বক্তারা সিটির স্পেশালাইজড স্কুলগুলোতে ভর্তির যোগ্যতা অর্জনকারী’ সহ সকল কৃতি শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত খান’স টিউটোরিয়ালের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রজন্ম থেকে প্রজন্মের মেধা-বিকাশে খান’স টিউটোরিয়ালের অবদানের কথা। কোন কোন বক্তা তাদের বক্তব্যে আগামীর প্রজন্মকে এগিয়ে যেতে আমিরাকন প্রেসিডেন্ট বারাক ওবামার উদাহর তুলে ধরেন। বক্তারা বলেন, যারা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন, একদিন তাদের মধ্যে অনেকেই জাতিসংঘের মতো বিশ্ব সংস্থার নেতৃত্বে আসিন হবেন। কনসাল জেনারেল শামীম আহসান তার বক্তব্যে জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক পরিমন্ডলের পাশাপাশি বাংলাদেশী-আমেরিকান প্রজন্মের মেধা বিকাশে অন্যন্য ভূমিকা রাখায় খান’স টিউটোরিয়াল-এর কর্মকান্ডের প্রশংসা করেন।ড. ইখান খান তার বক্তব্যে বলেন, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বাংলাদেশী সহ দক্ষিণ এশিয়ান কমিউনিটি উদীয়মান কমিউনিটি। বিমেষ করে নিউইয়র্কের বৃহৎ বাংলাদেশী কমিউনিটির নতুন প্রজন্মকে শিক্ষা-দীক্ষা আর জ্ঞান-গরিমায় যোগ্য করে তোলা আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব পালনে তিনি খানস টিউটোরিয়ারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করেন এবং গণ মাধ্যমের ব্যক্তিবর্গ সহ উপস্থিত সকল অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। তাহসিন চৌধুরী তার বক্তব্যে খানস টিউটোরিয়াল-এর প্রশংসা করেন এবং তার সকল সাফল্যে অনুপ্রেরণা হিসেবে নিজের বাবা-মায়ের ত্যাগের কথা স্মরণ করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন গ্রুপের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন মিসেস নাঈমা খান ও ড. ইভান খান।এদিকে খানস টিউটোরিয়াল-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, চলতি বছর অর্থাৎ ২০১৭ সালে খানস টিউটোরিয়াল ৭২০জন শিক্ষার্থীতে সাহায্য করেছে। কমন কোর পরীক্ষায় যাদের স্কোর পারফেক্ট ফোর/ফোর’র। ২৯৮ শিক্ষার্থীর স্কোরড এ সিঙ্গেল ফোর/ফোর আর ৪২৩ জন শিক্ষার্থীর স্কোর দুই বা ততোধিক ফোর/ফোর’স। এছাড়াও এলিমেন্টারী ও জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের স্কোর ফোর/ফোর। চলতি বছরের ম্যাথ পরীক্ষার্থীদের মধ্যে শতকরা ১৯.২৫ ভাগ শিক্ষার্থীই খান টিউটোরিয়ালের। আর নিউইয়র্ক সিটির চলতি বছরের ইএলএ পরীক্ষায় ফোর স্কোর প্রাপ্তদের মধ্যে শতকরা ১৩ ভাগ শিক্ষার্থীই খান টিউটোরিয়াল-এর শিক্ষার্থী। অপরদিকে গত বছরের রিজেন্ট পরীক্ষায় খানস টিউটোরিয়াল-এর শিক্ষার্থীদর মধ্যে ২৫৩ জন শিক্ষার্থীর স্কোর ছিলো ৯০ অথবা ৯০-এর উপর। এছাড়া স্যাট পরীক্ষায় ১২০ জনের উপর শিক্ষার্থীদের স্কোর ছিলো ১৩০০ অথবা ততোধিক। স্যাট পরীক্ষায় এই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী সারাহ নবীর পারফেক্ট স্কোর ছিলো ১৫৮০-এর কাছাকাছি। উল্লেখ্য, ১৯৯৪ সালে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবীদ মরহুম মনসুর খান প্রতিষ্ঠিত খান টিউটোরিয়াল থেকে কোচিং করে এপর্যন্ত ২,৬১৫ জনেরও বেশী শিক্ষার্থী সিটির বিভিন্ন স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি হয়েছে। এটি নিউইয়র্ক সিটির যেকোন টিউটোরিয়ালের চেয়ে অনেক বেশী। প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন কমিউনিটির পরিচিত মুখ নাঈমা খান। জ্যাকসন হ্টাইটস সহ সিটির ১০টি শাখার মাধ্যমে খান টিউটোরিয়াল শিক্ষার্থীদের কোচিং দিয়ে আসছে। শাখাগুলো হচ্ছে- জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, ব্রুকলীন, ফ্লোরাল পার্ক, জ্যামাইকা (৩টি), ওজনপার্ক, ব্রঙ্কস ও রিচমন্ডহীল। ছবি: নিহার সিদ্দিকী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV