Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

তারেক রহমানের জন্মোৎসব পালন করবে যুক্তরাষ্ট্র বিএনপি

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: November 17, 2017 | 8:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মোৎসব পালন করবে যুক্তরাষ্ট্র বিএনপি। তারেক রহমান জন্মোৎসব উদযাপন কমিটি যুক্তরাষ্ট্র’র আয়োজনে আগামি ১৯ নভেম্বর রোববার ব্রুকলীনের রাধুঁনী রেষ্টুরেন্টে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি থাকবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী রিজিয়া পারভীন। বক্তব্য রাখবেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জাতীয়তাবাদী শক্তির সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উদযাপন কমিটির আহবায়ক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূইঁয়া মিল্টন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ