বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা ১৭ ডিসেম্বর : সংবিধানকে যুগোপযোগী করার লক্ষে সংশোধনীর উদ্যোগ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা ১৭ ডিসেম্বর। সাধারণ সভায় সংবিধানকে আরো যুগোপযোগী করার লক্ষ্য সংবিধান সংশোধনীর উদ্যোগ নিয়েছে সোসাইটি। গত রোববার কার্যকরী কমিটির মাসিক সভায় এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৭ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সোসাইটির সাধারণ সভায় বিষয়টি তুলা হবে। কার্যকরী কমিটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল আহমেদ।
সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক এম কে জামান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মো. নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, আজাদ বাকির, সাদী মিন্টু, আবুল কাশেম ও সরোয়ার খান বাবু।
সভায় সিদ্ধান্তর নেয়া হয়, আগামী ১৭ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সংগঠনের সাধারণ সভা। উডসাইডের ঢাকা ক্লাবে অনুষ্ঠেয় সাধারণ সভায় শুধুমাত্র গত ৫ নভেম্বরের মধ্যে নিবন্ধনকৃত সদস্য ও সোসাইটির আজিবন সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন।
এদিকে সাধারণ সভায় অংশগ্রহণ করতে আগ্রহীদের জন্য নিবন্ধন শেষ সময় ছিল ৫ নভেম্বর। ওইদিন পযর্ন্ত নতুন আজীবন সদস্য ২৯ জন, সাধারণ সদস্য ৪৭৭ নিবন্ধন করেন। আগের আজীবন সদস্যসহ বতর্মান নিবন্ধিত সদস্য সংখ্যা ছিল ৯৪৩ জন। উল্লেখ্য, আগামী সাধারণ সভায় অংশগ্রহণ না করতে পারলেও যেকোনো প্রবাসী বাংলাদেশি যেকোন সময় সংগঠনের সদস্য পদ গ্রহণ করতে পারবেন।
আসন্ন সাধারণ সভায় সোসাইটির সংবিধানকে আরো যুগোপযোগী করার লক্ষ্য সংবিধান সংশোধনীর উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে একটি সংবিধান সংশোধনী উপকমিটি গঠন করা হয়। আগামী ২৯ নভেম্বরের মধ্যে যেকোনো নিবন্ধনকৃত সদস্য সংবিধান সংশোধনের তাদের প্রস্তাব লিখিতভাবে গঠিত উপকমিটিতে দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সভায় মহান বিজয় দিবস উদযাপন ব্রঙ্কসে আয়োজনের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বিজয় দিবসের অনুষ্ঠান আগামী ১৬ ডিসেম্বর শনিবার ব্রঙ্কসের আল আসকা পাটি হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান সফল করতে একটি উদযাপন উপকমিটির পক্ষে সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব আহ্বায়ক, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমেদ সদস্য সচিব, কার্যকরী সদস্য সাদী মিন্টু সমন্বয়কারি এবং ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মো. নওশেদ হোসেন, কার্যকরী সদস্য আজাদ বাকির ও আবুল কাশেম সকলের সহযোগিতা চেয়েছেন।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর