Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বৃহত্তর রাজশাহী সমিতির নতুন কমিটি : সভাপতি মোতাহার, সাধারণ সম্পাদক মোজাফফর

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: November 18, 2017 | 4:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত ১২ নভেম্বর রোববার। নিউইয়র্কে জ্যামাইকার হিলসাইড এ্যাভিনিউস্থ ষ্টার কাবাব এন্ড পার্টি হলে অনুষ্ঠিত এ সাধারণ সভায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. মোতাহার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোজাফফর হোসেন পুন:নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।
বৃহত্তর রাজশাহী সমিতির সমিতির বিদায়ী সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাফফর হোসেনের পরিচালনায় অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক বিগত ২ বছরের কার্যক্রম তুলে ধরেন। এর পর সমিতির বিদায়ী কোষাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম আর্থিক প্রতিবেদন সভায় পেশ করেন। সভায় উপস্থিত সদস্যবৃন্দ আয়-ব্যয় হিসাবের জন্য সন্তোষ প্রকাশ করেন।
সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মফিজ আহমেদ, সাংবাদিক কৌশিক আহমেদ, আল জুবায়ের বাচ্চু, আব্দুল মজিদ আকন্দ, বিদায়ী সিনিয়ার সহ সভাপতি মোতাহার হোসেন, সহ সভাপতি মঞ্জুর আলম রবিন, মো. মহিব উদ্দিন জেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ আকন্দ, সাংগঠনিক সম্পাদক মো. শমসের আলী, উপদেষ্টা মো. আজিবুর রহমান পাতা প্রমুখ।
সাধারণ সভার পরপরই পূর্ব নির্ধারিত ৯ সদস্যের নির্বাচন/সিলেকশন কমিটি মঞ্চে আসন গ্রহণ করেন।
তারা হলেন নির্বাচন পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মফিজ আহমেদ, মো. আল জুবায়ের বাচ্চু, মো. আনোয়ার হোসেন, সাইদুর রহমান, মো. আব্দুল খালেক, মো. মনির আহমেদ, মো. আবুল কালাম আজাদ, আবু সাব্বির আহমেদ এবং আহমেদ আলী।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান পারিবারিক কারণে অনুপস্থিত থাকায় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য ইতিপুর্বে আগ্রহী প্রার্থীর নামের তালিকা/আবেদন ফরম কমিটির নিকট জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। সেই আলোকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য একটি করে আবেদন ফরম কমিটির নিকট হস্তান্তর করা হয়। এরপর নির্বাচন কার্যক্রম শুরু করার জন্য সিলেকশন কমিটিকে অনুরোধ করা হয়।
সভাপতি পদে একমাত্র প্রার্থী মোতাহার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী মোজাফ্ফর হোসেনের কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তাদেরকে ২০১৭-২০১৮ সালের জন্য যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়।
পরে নির্বাচক মন্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।
নব নির্বাচিত সভাপতি মো. মোতাহার হোসেন এবং সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সমিতিকে আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ