মার্কিন প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন : নির্যাতনের তথ্য কংগ্রেসে উপস্থাপন করা হবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক,কক্সবাজার : বাংলাদেশে সফররত ১০ সদস্যের মার্কিন প্রতিনিধি দল আজ শনিবার উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদের জানান, রোহিঙ্গাদের সাথে আলাপ করে তারা নির্যাতনের ভয়াবহ তথ্য পেয়েছেন। রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া এ সকল তথ্য কংগ্রেসে উপস্থাপন করা হবে।
১০ সদস্যের প্রতিনিধি দলটি শনিবার বেলা ১১টার দিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। এদের মধ্যে রয়েছেন দু’ জন সিনেটর ও তিন জন কংগ্রেসম্যান। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্ণিকাট এ সময় তাদের সাথে ছিলেন।
তিনি সাংবাদিকদের জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের সাথে আলাপ করেছেন। আলাপকালে রোহিঙ্গারা মিয়ানমার সেনা বাহিনীর হাতে ভয়াবহ নির্যাতনের বিবরণ দিয়েছেন।
রাষ্ট্রদূত জানান, প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর শেষে মিয়ানমারে যাবেন। ওখান থেকেও তথ্য সংগ্রহ করে দেশে ফিরে তা কংগ্রেসে উত্থাপন করবেন।এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম এবং ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের আগামীকাল রোববার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ