Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

৪৭তম বিজয় দিবসে নিউইয়র্কে দিনব্যাপী অনুষ্ঠান করবে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: November 18, 2017 | 5:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : হিলসাইডস্থ স্টার পার্টি সেন্টার ১৩ই নভেম্বর জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভায় আগামী ১৬ ডিসেম্বর শনিবার বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালা সু-সম্পন্ন করতে সাবেক সভাপতি মনির হোসেনকে আহ্বায়ক, উপদেষ্ঠা ছদরুন নুরকে প্রধান সমন্বয়কারী, ফারুক হেসেন তালুকদার সমন্বয়কারী ও রাব্বী সৈয়দকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়ার পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্ঠা এবিএম ওসমান গনি, উপদেষ্ঠা ছদরুন নূর, উপদেষ্ঠা অধ্যাপিকা হোসনে আরা, উপদেষ্ঠা ফারুক হোসেন তালুকদার, প্রতিষ্ঠাতা সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সাবেক সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি শেখ হায়দার আলী, শেখ আনসার আলী, যুগ্ম সাধারন সম্পাদক ইফজাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড. কামরুজ্জামান বাবু, কোষাধক্ষ্য সহদেব তালুকদার, শিক্ষা সম্পাদক কাজী এন,ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কবীর মুন্সী, সাহিত্য সম্পাদক লিটন আহমদ, সিনিয়র সদস্য আলী কে, কনক, সদস্য আনোয়ার হোসেন, সদস্য রাব্বী সৈয়দ। সভায় সংগঠনের অন্যতম উপদেষ্ঠা সালেহ আহমদের মাতা ও উপদেষ্ঠা ড. ওয়াজেদ আলী খানের শাশুড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়, মরহুমাদ্বয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া পড়া হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।সভাপতির বক্তব্যে সকলকে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অনুষ্ঠানকে সফল করতে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মীদের সহযোগীতা আশা করেন এবং বিজয় দিবসের অনুষ্ঠানে জ্যামাইকাবাসীর সর্বোচ্চ অংশ গ্রহন নিশ্চিত করতে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV