টেক্সাস, ফ্লোরিডায় এবং ইউএস ভার্জিন আইল্যান্ডে হারিকেনে ক্ষতিগ্রস্থদের সহায়তায় ৪৪ বিলিয়ন ডলার চাইলো হোয়াইট হাউজ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টেক্সাস, ফ্লোরিডায় এবং ইউএস ভার্জিন আইল্যান্ডে সাম্প্রতিক সময়ে হারিকেন ইরমা এবং মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্থদের সহায়তায় মার্কিন কংগ্রেসের কাছে ৪৪ বিলিয়ন ডলার অনুদান চেয়েছে হোয়াইট হাউজ। রয়টার্স জানায়, ভবিষ্যতে আরও গভীরভাবে ক্ষয়ক্ষতির বিশ্লেষণ করার পর আরও সহায়তা চাইতে পারে হোয়াইট হাউজ।
মার্কিন প্রতিনিধি ফ্র্যাঙ্ক প্যালন এবং সিনেটর রন ওয়েডেন বলেন, ‘বর্তমানে টেক্সাস, ফ্লোরিডা এবং ইউএস ভার্জিন আইল্যান্ডে মানুষের দুর্বিষহ জীবনের মূল কারণ হচ্ছে এসকল এলাকায় ট্রাম্প প্রশাসনের অবহেলা।’
তারা আরও বলেন, ‘এরকম অপর্যাপ্ত অনুদানে এসকল এলাকার সম্পূর্ণ মেরামত করা সম্ভব নয়।’
এই পর্যন্ত পুনঃসংস্কারের জন্যে ৯৪.৪ বিলিয়ন মার্কিন ডলার অনুদানের জন্যে আবেদন করেছে পুয়ের্তো রিকোর গভর্নর রিচার্ড রোসেলো। এছাড়াও আরও ৬১ বিলিয়ন ডলার ও ২৭ বিলিয়ন ডলার অনুদান চেয়ে আবেদন করেছে টেক্সাস এবং ফ্লোরিডা।
উল্লেখ্য, এই তিনটি এলাকায় চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে মারিয়া এবং ইরমা হারিকেনের আঘাতে প্রাথমিক অবস্থায় ক্ষতিগ্রস্থদের সহায়তা করার জন্যে ৫০ বিলিয়ন ডলারের একটি আবেদন পাশ হয়েছিল। সূত্র : রয়টার্স
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ