Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বর্ষীয়ান মার্কিন কূটনীতিক, দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ, বাংলাদেশের বন্ধু হাওয়ার্ড বি শেফার আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: November 20, 2017 | 1:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বর্ষীয়ান মার্কিন কূটনীতিক, দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ, বাংলাদেশের বন্ধু হাওয়ার্ড বি শেফার আর নেই। রোববার তিনি মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রিচার্ড রোসো। তিনি ইউএস-ইন্ডিয়া পলিসি স্টাডিজের সেন্টার ফর স্ট্রাটেজিস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএনআইএস) ওয়াধওয়ানি চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এক টুইটে রিচার্ড রোসো লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে একজন বিশাল মাপের মানুষ চলে গেছেন। রাষ্ট্রদূত হাওয়ার্ড শেফারের বুদ্ধিদীপ্ত কাউন্সেল বা পরামর্শ মিস করবো আমরা। এ খবর দিয়েছে অনলাইন আউটলুক ইন্ডিয়া।

উল্লেখ্য, ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন হাওয়ার্ড বি শেফার। এর মধ্য দিয়ে বাংলাদেশের একজন বন্ধু হয়ে উঠেছিলেন অমায়িক ব্যবহারের হাওয়ার্ড। এ ছাড়া তিনি ভারত ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাসে পলিটিক্যাল কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত। পাকিস্তানে এ রকম দায়িত্ব পালন করেন ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত। দক্ষিণ এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দু’দফায়। ১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অবসরে যান। ১৯৯৫ সালে স্ত্রী তেরেসিতা সি শেফারকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা থেকে ফিরে যান ওয়াশিংটনে। শ্রীলঙ্কায় তার স্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এতে বলা হয়, হাওয়ার্ড বি শেফার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা একজন অফিসার। তিনি ক্যারিয়ারের ৩৬ বছরই যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ এশিয়ার সম্পর্ক নিয়ে কাজ করেছেন। এর আগে তিনি বাংলাদেশে রাষ্ট্রদূত ছিলেন। তিনি নয়াদিল্লি, সিউল, কুয়ালালামপুরেও দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্র যখন কাশ্মীর সংকট নিয়ে সমাধানের জন্য গভীরভাবে চেষ্টা করছিল তখন ভারতে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দু’জন কূটনীতিকের জীবনী লিখেছেন হাওয়ার্ড বি শেফার। এছাড়া দক্ষিণ এশিয়া বিষয়ক অনেক নিবন্ধও লিখেছেন তিনি। রাষ্ট্রদূত হাওয়ার্ড বি শেফার হার্ভার্ড কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেছেন। কলাম্বিয়া ও প্রিন্সটনে ‘গ্রাজুয়েট ওয়ার্ক’ করেছেন। সম্প্রতি তিনি লিখেছেন ‘হাউ পাকিস্তান নেগোশিয়েটস উইথ দ্য ইউনাইটেড স্টেটস: রাইডিং দ্য রোলার কোস্টার’ বই। এ বইয়ের সহ-লেখিকা তার স্ত্রী তেরেসিতা শেফার। বইটি ২০১১ সালে প্রকাশ করেছে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস। যুক্তরাষ্ট্রের দু’জন কূটনীতিকের জীবনীও লিখেছেন তিনি। এর প্রথমটি হলো ‘চেস্টার বোলস: নিউ ডিলার ইন দ্য কোল্ড ওয়্যার’। ১৯৯৩ সালে এটি প্রকাশ করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস। অন্য বইটির নাম ‘এলসওয়ার্থ বাঙ্কার: গ্লোবাল ট্রাবলশুটার, ভিয়েতনাম হক’। এটি ২০০৩ সালে প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা প্রেস। এছাড়া তিনি লিখেছেন, ‘দ্য লিমিটস অব ইনফ্লুয়েন্স: আমেরিকাস রোল ইন কাশ্মীর’। এটি ২০০৯ সালে প্রকাশ করেছে ব্রুকলিনস ইনস্টিটিউশন প্রেস। ওই বছরে কূটনৈতিক চর্চার ওপরে সবচেয়ে ভালো বইয়ের আমেরিকান লেখক হিসেবে এ বইয়ের জন্য আমেরিকান একাডেমি অব ডিপ্লোম্যাসি’র অভিজাত পুরস্কার ডগলাস ডিলন প্রাইজ পান তিনি। পেঙ্গুইন ইন্ডিয়া এ বইটির দক্ষিণ এশীয় সংস্করণ প্রকাশ করেছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV