Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জাগরনী কালচারাল সোসাইটির উদ্যোগে সাউথ জার্সিতে প্রবাসী হিন্দুদের বিশাল প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: November 21, 2017 | 10:44 AM

আটলান্টিক সিটি  থেকে সুব্রত চৌধুরি : বাংলাদেশে গত দশ  নভেম্বর, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, মন্দির ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে এবং নির্যাতিত হিন্দু  ধর্মাবলম্বীদের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের সাউথ জার্সিতে প্রবাসী বাংলাদেশী হিন্দুরা বিশাল প্রতিবাদ সমাবেশ করেছেন। গত বিশ নভেম্বর সোমবার সন্ধ্যায় জাগরণী কালচারাল সোসাইটি ইনক এর উদ্যোগে সাউথ জারসির সেন্ট  জোসেফ রিসোর্টে  এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাগরণী কালচারাল সোসাইটি ইনক এর  সভাপতি কনক রাউথ এর সভাপতিত্বে ও পল্লব সরকারের সঞ্চালণায়  প্রতিবাদ সমাবেশে  বক্তব্য  রাখেন স্বরূপ বিশ্বাস, উত্তম চৌধুরী, অমূল্য রতন চৌধুরী,   বিশ্বনাথ চৌধুরী, রানা দাশ ও গৌতম নাগ। প্রতিবাদ সমাবেশ সমন্বয় করেন   জাগরণী কালচারাল সোসাইটি ইনক এর সাধারন সস্পাদক লিটন ধর।

প্রতিবাদ  সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে মুসলিম মৌলবাদী  গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত আছে  উল্লেখ করে  তাদের  দৃষ্টান্তমূলক  শাস্তির  দাবী জানান।

বক্তারা আরো বলেন,ক্ষমতাসীন সরকার নিজেদের মুক্তিযুদ্ধের চেতনার বলে দাবি করলেও মাঝেমধ্যে প্রশাসনের গোচরেই এমন কিছু অঘটন ঘটছে যা মানুষকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে ।রংপুরের ঘটনায় স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততায় আবারও প্রমাণিত হয়েছে যে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বর্তমান  সরকার আন্তরিক নয়, তাই তাঁরা গভীর ক্ষোভ ও হতাশা   ব্যক্ত করেন। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,হিন্দুদের  সম্পত্তি  আত্মসাৎ ও তাদের  বাংলাদেশ থেকে বিতাড়িত করার সুদূরপ্রসারী হীন  পরিকল্পনার অংশ হিসাবে ধারাবাহিকভাবে  কুচক্রী মহল  হিন্দুদের উপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। এই কুচক্রীমহলকে এখনই  সনাক্ত করে  উপযুক্ত শাস্তির  ব্যবস্থা করার জন্য বক্তারা জোর দাবী জানান।

প্রতিবাদ সমাবেশে  বক্তারা বাংলাদেশে পরিকল্পিতভাবে  ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে  বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক হামলা বন্ধের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান। তীব্র শীত উপেক্ষা করে শিশু-কিশোর, মহিলারাও এই প্রতিবাদ সমাবেশে যোগ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV