Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সিদ্ধান্ত : জাকারিয়া চৌধুরী পূর্ণ সভাপতি

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: November 21, 2017 | 12:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ এর কার্যকরী পরিষদের এক জরুরী সভা ২০ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় টক অফ দি টাউন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত ক্রমে গৃহীত সিদ্ধান্ত সমুহঃ

১. নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীকে ভারমুক্ত ঘোষনা করে পূর্ণ সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত সর্ব সম্মতক্রমে গৃহীত হয়। এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান কর্তৃক ইতিপূর্বে জাকারিয়া চৌধুরীকে ভারমুক্ত হয়ে পূর্ণ দায়িত্ব পালনের ঘোষনাকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

২. দীর্ঘ্য ১১ মাস যাবৎ বাংলাদেশে অবস্থানরত সভাপতি কমান্ডার নূর নবী কর্তৃক কার্যকরী পরিষদকে পাস কাটিয়ে অবৈধ ভাবে দলে পদোন্নতি ও সংযোজনের নামে দলকে দ্বীধাভিবক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

৩. মহান বীজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সহসভাপতি মাসুদ হোসেন সিরাজীকে আহ্বায়ক, সহ সভাপতি মোর্শেদা জামানকে প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সম্পাদক শিমুল হাসান কে সদস্য সচিব করে বীজয় দিবস উদযাপন কমিটি ঘোষনা করা হয়।

৪. সহ সভাপতি সাকুর খান মাখন মিশিগানে চলে যাওয়ার প্রেক্ষিতে তার স্থলে আবুল হোসেনকে সহ সভাপতি পদে পদায়ন করা হয়। খন্দকার হাবীবউল্লা বাহার যুক্তরাষ্ট্র যুবলীগে অন্তভ’ক্ত হওয়ার প্রেক্তিতে তার স্থলে মোর্শেদা জামানকে সহ সভাপতি পদে পদায়ন করা হয়। হুমায়ুন কবির বাংলাদেশে চলে যাওয়ার প্রেক্তিতে তার স্থলে আব্দুল কাদের মিঞাকে সহ সভাপতি পদে পদায়ন করা হয়। দলীয় কার্যক্রমে সম্পূর্ণ অনুপস্থিত থাকায় সহ সভাপতি রফিকুর রহমান এর স্থলে মোহাম্মদ এম. উদ্দিন (আলমগীর) কে সহ সভাপতি পদে পদায়ন করা হয়। দলীয় কার্যক্রমে সম্পূর্ণ অনুপস্থিত থাকায় যুগ্ম সম্পাদক আইয়ুব আলীর স্থলে শিমুল হাসানকে যুগ্ম সম্পাদকে পদায়ন করা হয়। মুল ধারার রাজনীতিক ও দলীয় কর্মকান্ডে সক্রিয় ভ’মিকা রাখায় খায়রুল ইসলাম খোকন ও সুব্রত তালুকদারকে যুগ্ম সম্পাদক হিসেবে পদায়ন করা হয়।

সাংগঠনিক সম্পাদক শিমুল হাসানের স্থলে মোঃ নান্টু মিয়া, মোঃ মাহফুজুল হক হায়দার ও মোঃ সুমন মাহমুদকে সাংগঠনিক সম্পাদকে পদায়ন করা হয়। এছাড়া শূণ্য পদে রাজ চৌধুরীকে অর্থ ও গবেষনা সম্পাদক, রাজিব খানকে বন ও পরিবেশ সম্পাদক, রানা আহম্মদকে আইন সম্পাদক পদে পদায়ন করা হয়। কার্যকরী সদস্য হিসেবে আব্দুল কুদ্দুস টিটু, শওকত হোসেন খান, নাজিমউদ্দিন, আরবাব সিমন, রায়হানুর রহমান, ইয়াসির শারাফত তুহিন, যুবায়ের আল হাসান, রায়হান কবির বনী, উজ্জল মাহমুদ, রবিউল হোসেন রুবেল, মোসা আহম্মেদ, মোঃ রুহুল আমিন, মোঃ রুহুল আমিন, মোঃ নূরুল আমিন, অমিত হাসান সাজু, মোঃ ফয়সাল আহমেদ রুবেল, সোহাগ চৌধুরী, মোঃ আবদুল হক, মোঃ হাবিব, হারুন মান্নান, লোটাস ধর, মোঃ জিয়উল হক, মোহাম্মদ ওমর ফারুক, এম. ফয়সাল আহমেদ ও মোহাম্মদ সাজ্জাদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ