Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ভার্জিনিয়ায় ছাত্রীর হিজাব খুলে বিপাকে শিক্ষক, তদন্ত চলছে

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: November 21, 2017 | 8:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এক ছাত্রীর হিজাব খুলতে বাধ্য করায় ভার্জিনিয়া রাজ্যের বার্কের লেক ব্র্যাডক সেকেন্ডারি স্কুলের এক শিক্ষককে ছুটিতে পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ওই মুসলিম ছাত্রীর অভিযোগ আমলে নিয়ে তদন্ত চালাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

এই ঘটনায় গত বৃহস্পতিবার ফেয়ারফ্যাক্স কাউন্টি পাবলিক স্কুলস (এফসিপিএস) ওই ছাত্রী ও শিক্ষকের নাম প্রকাশ না করে একটি বিবৃতি দেয়। খবর ওয়াশিংটন পোস্টের।

বিবৃতি বলা হয়, ওই শিক্ষক যা করেছেন, তা অনুপযুক্ত ও অগ্রহণযোগ্য। এই ঘটনার জন্য ওই ছাত্রী ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছে স্কুল কর্তৃপক্ষ। এফসিপিএস ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তদন্ত চলার সময়ে ওই শিক্ষককে ছুটিতে রাখা হয়েছে। এদিকে ঘটনার বর্ণনা দিয়ে ইয়াসমেমী নামের ওই স্কুলছাত্রী গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তার টুইটারে বেশ কয়েকটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেছেন, বন্ধুদের সঙ্গে আমি কথা বলছিলাম। তিনি পেছন থেকে এসে আমার হিজাব খুলে দেন। তারপর তিনি আমার চুল নিয়ে মজা করতে লাগলেন।
আমি এর বিচার চাই। যত ভালো মানের শিক্ষকই হন না কেন, আমাকে স্পর্শ করার অধিকার নেই তার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV