নিউইয়র্কে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোচিত হয় অভিনেত্রী ও লেখক লুৎফুন নাহার লতা’র বই জীবন ও যুদ্ধের কোলাজ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বিশ্বসাহিত্য কেন্দ্রের সমকালীন পাঠচক্র ও কুইন্স সেন্ট্রাল লাইব্রেরীর নিউ আমেরিকানস প্রোগ্রাম’এর যৌথ আয়োজনে ১৮ই নভেম্বর শনিবার আলোচিত হয় অভিনেত্রী ও লেখক লুৎফুন নাহার লতা’র বই জীবন ও যুদ্ধের কোলাজ I
কুইন্স লাইব্রেরির মেইন ফ্লোরে জীবন ও যুদ্ধের কোলাজ আলোচনায় অংশ গ্রহণ করেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, জনপ্রিয় ব্লগার
ও লেখক কুলদা রায়, কবি শামস আল মমিন, কবি ও সাহিত্যিক নাজনীন সাইমন, নারী পত্রিকার সম্পাদক পপি চৌধুরী, সাংবাদিক লেখক ফাহিম রেজা নূর, শিক্ষক মার্ক ওয়াইনবার্গ এবং লেখক ও গবেষক আহমদ মাজহার I
লতা’র নিজের দেখা চারিপাশের মানুষের জীবন নিয়ে লেখা গল্প গুলোই জীবন ও যুদ্ধের কোলাজ I দশটি গল্পের শেষ গল্প জীবন ও যুদ্ধের কোলাজ সহ যে গল্পগুলো এই বইয়ে স্থান পাই তা হলো দ্যা ফিউজিটিভ, উকুন, সুদূর রাতের গান, গল্লামারী ব্রিজের নীচে, কঙ্কনা, অন্তর্গত
আর্তনাদ, ফেরারী, একটি হত্যাকান্ড ও লাল গোলাপ এবং রেইপ কেস I লুতফুন নাহার লতা তার শিল্পিত সুষমায় একান্ত নিজস্ব সাবলীল অভিনয় শৈলী দিয়ে লিখেছেন বাস্তব মানুষের জীবন চরিত্র I
সমকালীন সাহিত্য আসরের শুরুতে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম পরিচালক মাহফুজা আহমেদ সকলকে স্বাগত জানান ও পরিচয় করিয়ে দেন লুতফুন নাহার লতার সাথে I মাহফুজা বিশ্বসাহিত্য কেন্দ্রের কার্যক্রম ও কুইন্স লাইব্রেরির সাথে যৌথ উদ্যোগে যে বই আলোচনার প্রোগ্রামগুলো
হবে সে সম্পর্কেও উপস্থিত সকলকে অবহিত করেন I মাহফুজা আহমেদ এর পর কুইন্স লাইব্রেরিস পোষ্য থেকে সকলকে স্বাগত জানান নিউ আমেরিকানস প্রোগ্রাম’এর পরিচালক সেলিনা শারমিন I সেলিনা শারমিন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম ডিরেক্টর মাহফুজা আহমেদ, বিশিষ্ট
অভিনেত্রী ও লেখক লুতফুন নাহার লতা, এবং উপস্থিত সকল আলোচক ও অংশগ্রহণকারী শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ জানান I তিনি বলেন
বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় এই ধরণের বই পাঠের আয়োজন আগামীতেও করবেন I সেলিনা শারমিন কুইন্স লাইব্রেরির পক্ষ থেকে লুতফুন নাহার লতাকে এক তোড়া ফুল দিয়ে অভিনন্দিত করেন I
আলোচকদের সকলেই জীবন ও যুদ্ধের কোলাজ এর সবগুলো গল্প ও গল্পের মূল চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন I তারা বলেন লুতফুন নাহার লতা তার চারপাশের চলমান ঘটনা নিখুঁত ভাবে দেখেছেন ও তার সঠিক প্রতিচ্ছবি সাবলীলভাবে তার লেখায় তুলে
ধরেছেন I আলোচকগণ লতা’র গল্পগুলোর আলোচনা করবার সময় বুঝিয়ে দিয়েছেন যে তারা সকলেই জীবন ও যুদ্ধের কোলাজ’এর দশটি গল্পই উপভোগ করেছেন I
অনুষ্ঠানের শুরুতে লতা তার বই থেকে দুটি গল্প সকলকে পড়ে শোনান I উপস্থিত শ্রোতারা মুগধ হয়ে শুনেছেন তার গল্প পাঠ ও পরিবেশনা I বিকেল আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত চলে সমকালীন পাঠচক্রের আসর I অনুষ্ঠান শেষে মাহফুজা আহমেদ ও সেলিনা শারমিন বিশ্ব
সাহিত্য কেন্দ্র ও কুইন্স লাইব্রেরির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান ও আগামী ১৬ই ডিসেম্বর সমকালীন সাহিত্য পাঠের পরবর্তী আসরে আসবার আমন্ত্রণ জানান I আগামী আসরে কবি হাসানআল আব্দুল্লাহ’র বই আলোচিত হবে বলে তারা জানান I
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ