ফিলাডেলফিয়ায় সশস্ত্র ব্যাংক ডাকাতির দায়ে ৮৬ বছরের বৃদ্ধা অভিযুক্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফিলাডেলফিয়া’য় সশস্ত্র ব্যাংক ডাকাতির দায়ে ৮৬ বছরের এক বৃদ্ধা অভিযুক্ত হয়েছেন।
ফিলাডেলফিয়ার পুলিশ জানায়, এমিলি ককলি নামক সেই অভিযুক্ত নারীটি মঙ্গলবার একটি ব্যাংক থেকে অর্থ উত্তোলন করেন।
পরবর্তীতে তিনি বাড়ীতে গিয়ে সেখানে ৪০০ ডলার কম দেখেন। তিনি ধারনা করেন যে ব্যাংক তাকে কম অর্থ প্রদান করেছে।
অত:পর, সেই দিন বিকেলেই তিনি অস্ত্র হাতে তার ওয়াকারে ভর করে ব্যাংকে প্রবেশ করেন এবং সেই ৪০০ ডলার ফিরিয়ে দেবার দাবি করেন। এতে করে ব্যাংকের ভেতর একটি বিস্ময় ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে কোনও ঘটনা ঘটার আগেই পুলিশ সেই বৃদ্ধাকে আটঁক করে ও তার হাত থেকে ৩৮ ক্যালিবারের রিভলবারটি কেড়ে নেয়।
এফবিআই অভিযুক্ত বৃদ্ধার কাছে থাকা অস্ত্রটি পরীক্ষা করে বলেছে সে সময়ে অস্ত্রটিতে কোনও বুলেট ছিলোনা, তবে তার ব্যাগে কয়েকটি বুলেট ছিলো।
এ ঘটনায় পুলিশ সন্ত্রাসী হামলা ও ব্যাংক ডাকাতি সহ একাধিক অভিযোগ দায়ের করেছে এমিলি ককলি’র বিরুদ্ধে। সূত্র : ফক্স নিউজ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ