প্রখ্যাত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রখ্যাত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকী আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা নাগাদ রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে আর অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বারী সিদ্দিকী বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক ও মুখ্য বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে কর্মরত ছিলেন।
বারী সিদ্দিকী দুই বছর ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। তাঁর দুটি কিডনি অকার্যকর ছিল। তিনি বহুমূত্র রোগেও ভুগছিলেন। গত ১৭ নভেম্বর রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি অচেতন ছিলেন। তাঁকে দ্রুত নিবিড় পরিচর্যাকেন্দ্রে(আইসিইউ) ভর্তি করা হয়।
, ‘গত বছর থেকে সপ্তাহে তিন দিন কিডনির ডায়ালাইসিস করছেন বারী সিদ্দিকী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরে যান। সেখান থেকে রাত ১০টা নাগাদ বাসায় ফেরেন। তখনো তিনি স্বাভাবিক ছিলেন। কোনো অসুস্থতার কথা বলেননি। গভীর রাতে হঠাৎ তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। মুহূর্তেই অচেতন হয়ে পড়েন।’
বারী সিদ্দিকীর অন্যতম শিষ্য জলের গানের শিল্পী রাহুল আনন্দ বলেন, ‘গুরুজির অসম্ভব মনের জোর। অনেক দিন থেকে কিডনির সমস্যায় ভুগছেন। কিন্তু দেখে কিংবা কথা বলে তা বোঝার উপায় ছিল না।
দীর্ঘদিন সংগীতের সঙ্গে জড়িত থাকায় সবার কাছে বারী সিদ্দিকী সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পান। ওই বছর হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিটি মুক্তি পায়। এই ছবিতে তিনি ছয়টি গান গেয়েছেন। তাঁর জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘শুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’। এরপর তিনি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। তাঁর গাওয়া গান নিয়ে বেরিয়েছে অডিও অ্যালবাম।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতাকর্মিরা মরহুমার পরিবারেরপ্রতি গভীর সমবেদনা গেপন করেন। তাঁর বিদেহী আত্মার উপর শান্তি বর্ষিত করুন–আমিন। মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ তারা শোকবার্তায় বলেছেন, দেশের মানুষন একজন জনপ্রিয় বাংলা লোক সঙ্গীত শিল্পীকে হারালো। আরও বলেন, যতদিন লোক সঙ্গীত থাকবে ততদিন বারী সিদ্দিকী বেঁচে থাকবেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক–সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আরও শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ–সভাপতি মোঃ আকতার হোসেন,সৈয়দ বসরাত আলী, মাহাবুবুর রহমান,শামছুদ্দিন আজাদ, লুৎফর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসীব মামুন, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, মুক্তিযোদ্ধা সম্পাদক মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো.আবুল মনসুর খান, মহিলা সম্পাদিকা শিরিন আক্তার দিবা, বন ও পরিবেশ সম্পাদিকা নূর আলম চৌধুরী, উপ–দপ্তর সম্পাদক আব্দুল মালেক, উপ–প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, শিল্প ও বাণিজ্য ফরিদ আলম, শ্রম সম্পাদক মেজবা আহমেদ, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেয়মান আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, ইমিগ্রেশন সম্পাদক আব্দুর রহমান মামুন ও প্রমূখ। বাংলা অক্ষর
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ