Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: November 24, 2017 | 11:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: প্রবাসের বৃহত্তম জনপ্রিয় সংগঠন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ২০১৮-২০১৯ কার্য বছরের নির্বাচিত কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৩শে নভেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কের স্বণামধন্য তাজমহল পার্টি সেন্টারে জাকজমকভাবে অনুষ্ঠিত হয়। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব মো: আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক উপদেষ্টা ও সাবেক সাংসদ জনাব আনিসুজ্জামান খোকন, বক্তব্য রাখেন সাবেক সভাপতি, উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ফার্মাসিস্ট আবদুল আউয়াল সিদ্দিকী, প্রতিষ্ঠাতা সভাপতি ও স্ট্রাস্টি বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার একেএম আশরাফুল হক, সাবেক সভাপতি ও উপদেষ্টা ও ট্রাস্টিবোর্ড সদস্য হাবিব রহমান হারুন, সাবেক উপদেষ্টা ও ট্রাষ্টিবোর্ড সদস্য জাইদুল কবীর খান সারোয়ার, সাবেক সভাপতি সংগঠনের প্রধান উপদেষ্টা ও অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপদেষ্টা মো: আবদুর রাজ্জাক, উপদেষ্টা তারকচন্দ্র পন্ডিত, উপদেষ্টা শহীদুল হাসান, উপদেষ্টা শাহীনুর করীম খান, সহ সভাপতি হুমায়ুন কবীর, সহ সভাপতি ইমরুল হাসান, সহ সভাপতি আলী আহসান আকন্দ শামীম, সহ সাধারণ সম্পাদক জাবির হোসেন তাকবীর, সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো: গোলাম হায়দার শামীম, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার কিরন, সদস্য অধ্যাপক মো: আলী আকবর, সদস্য মো: সাইফুল ইসলাম প্রমুখ। প্রথম পর্বের অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান তেলোয়াত করেন নোভা এনাম, গীতা পাঠ করেন জয়¯্রী শর্মা। অনুষ্ঠানের সভাপতি ও নবনির্বাচিত সভাপতি জনাব আনোয়ার বলেন, আমরা সাতশত ত্রিশ দিনের জন্য দায়িত্ব পেয়েছি। আমাদের সাথে প্রতিষ্ঠাকালীন সময় থেকে পরীক্ষিত সমাজ কর্মীরা আছেন। এবারই গঠনতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি গঠিত হয়েছে। আমরা সবার সহযোগিতা নিয়ে বিগত উনিশ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আগামী দুই বছরে সংগঠনকে আরো গতিশীল করতে দৃঢ় প্রতিজ্ঞ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ