যুক্তরাষ্ট্রে কাজী নজরুল ফাউন্ডেশন গঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বিদ্রোহী এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম ভারত ও বাংলাদেশের বাইরে প্রবাসী ও বাংলা ভাষাভাষী ছাড়াও বিশ্ব সাহিত্যে ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছে কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন গঠন করেছেন কবির নাতনি কাজী অনিন্দিতা তরফদার ও তাঁর স্বামী হাবিব শাহীন তরফদার। এই ফাউন্ডেশন গঠনের লক্ষ্য ও কর্মকান্ড সম্পর্কে অবহিত করতে গত ১৯ নভেম্বর বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। সভা অনুষ্ঠিত হয় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি রেষ্টুরেন্টে। এ সভায় কথা বলেন কাজী নজরুল ইসলামের নাতনি কাজী অনিন্দিতা তরফদার, তাঁর স্বামী হাবিব শাহীন তরফদার ও বিশিষ্ট লেখক ও কলামিষ্ট হাসান ফেরদৌস।
তাঁরা জানান, কাজী নজরুল ইসলামের অমর কাব্য, সাহিত্য, দর্শন ও সঙ্গীতকে দেশে ও বিদেশে, বর্তমান ও আগামী প্রজন্মের মধ্যে পরিচিত, পরিবর্ধিত ও অন্রপ্রাণিত করার প্রয়াসে কবি পরিবারের উদ্যোগে ফাউন্ডেশনের কর্মকান্ড শুরু হচ্ছে। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও তত্ত্বাধায়ক হিসাবে থাকছেন কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজী, নাতি কাজী অনির্বান, নাতনি অনন্দিতা তরফদার ও তাঁর স্বামী হাবিব শাহীন তরফদার।
মতবিনিময় সভায় আরো জানানো হয়, ২০১৮ সালের ১২ মে নিউইয়ের্কে ফাউন্ডেশনের পক্ষ থেকে কবির জন্ম-জয়ন্তী উদযাপন করা হবে। এই অনুষ্ঠানে কবির পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন এবং জন্ম-জয়ন্তী উৎসবে কবির ব্যবহৃত ও দু®প্রাপ্য জিনিসের প্রদর্শনী থাকবে। এ ছাড়া ‘নজরুল পদক’ প্রবর্তন করা হবে। প্রতিবছর শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও গবেষণার ক্ষেত্রে বিশেষ করে কবি কাজী নজরুলের সাহিত্যকর্ম ও জীবন বিষয়ক উল্লেখযোগ্য অবদান ও কৃতিত্বের জন্য ‘নজরুল পদক’ দেয়া হবে। কবির নাতনি অনিন্দিতা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম প্রচারে বাংলাদেশ ও ভারতের সঙ্গে প্রবাসের একটি সেতুবন্ধন রচনার চেষ্টা থাকবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ