Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

১৮ বছর বয়সে ব্রিটেনের কাউন্সিলর হলেন বাংলাদেশি শরিফাহ

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: November 25, 2017 | 9:00 PM

সজিব খান: মাত্র ১৮ বছর বয়সেই ব্রিটেনের সিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন বাংলাদেশের সিলেটের কন্যা শরিফাহ রহমান।

গত সপ্তাহে অনুষ্ঠিত নর্থ-ইস্ট ইংল্যান্ডের ডারলিংটন বার কাউন্সিলের উপ-নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শরিফাহ।

৪৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে স্থানীয় রেড হল এবং লিংফিলড ওয়ার্ড থেকে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টোরি পার্টির জোনাথন ডালস্টন। অন্য প্রতিদ্বন্দ্বীরা হলেন- লিবারেল ডেমোক্রেটস দলের হ্যারি লংমুর (১১ ভোট), গ্রিন পার্টির মাইকেল ম্যাকটিমনি (২০ ভোট) এবং সাবেক ইউকিপ কর্মী স্বতন্ত্র প্রার্থী কেভিন ব্রা পেয়েছেন (৪৬ ভোট)।

নির্বাচনে জয় লাভ করায় শরিফাহকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় এমপি জেনি চাপম্যান ও এন্ড্রু গাইনসহ ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী।

ব্রিটেনের এক সংবাদ মাধ্যমকে শরিফাহ জানিয়েছে, তার অতীত অভিজ্ঞতা ও সংগ্রামের গল্পগুলোই তাকে রাজনীতিতে নিয়ে এসেছে।

জানা যায়, কয়েক মাস আগে ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফলেও ঈর্ষণীয় সফলতা অর্জন করেছিলেন শরিফাহ।

উল্লেখ্য, শরিফাহ’র জন্ম ও বেড়ে ওঠা ডার্লিংটন শহরে। বাবা লোকমান খানের দেশের বাড়ি সিলেটের  সুনামগঞ্জ জেলার বরমরা গ্রামে। সাত ভাইবোনের মধ্যে শরিফাহ সবার ছোট। সূত্র: বাংলা ট্রিবিউন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ