Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ’র

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: November 27, 2017 | 1:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জাসদ-এর সভায় সভাপতির বক্তব্যকে কেন্দ্র করে যে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগনেতৃবৃন্দ। গত বাইশে  নভেম্বর বুধবার সন্ধ্যায় গরমেট রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায়  সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দ জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা  কর্তৃক মনোনীত সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে  সাংবাদিক সম্মেলনে মিথ্যা তথ্য প্রচার করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সভাপতির  বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালানো হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের  সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ এর সাধারন সস্পাদক জসীমউদদীন দীর্ঘদিন ব্যক্তিগত প্রয়োজনে অন্য রাজ্যে অবস্থান করে সম্প্রতি আবার ফিরে আসায় তাঁকে সভায় পুস্পস্তবক দিয়ে বরন করে নেন সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব এর সভাপতিত্বে ও সাধারন সস্পাদক জসীমউদদীন এর সঞ্চালণায়  আলোচনায় অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গির হোসেন ভূঁইয়া, আবদুল জামিল, গোলাম হাফিজ, সাব্বির হোসেন ভূঁইয়া, শামসুল ইসলাম শাহজাহান, শহীদ খান, অভিজিত চৌধুরী লিটন, বিপ্লব দেব, ফরহাদ সিদ্দিক, রওশনউদদীন, জয়ন্ত সিনহা প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ