Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটসের সভাপতি ওয়াসীম, সাধারন সম্পাদক সাখাওয়াত

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: November 27, 2017 | 7:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটসের সভাপতি ওয়াসীম উদ্দিন ভূইয়া এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দপূর্ণ পরিবেশে গত ২৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ ‘টক অব দি টাউন চাইনীজ রেস্টুরেন্টে নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ এবং সকল প্রার্থীর উপস্থিতিতে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই, চুড়ান্ত প্রার্থী তালিকার পাশাপাশি উপস্থিত সকলের সম্মতিক্রমে নির্বাচন কমিশন নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনার পূর্বে নির্বাচন কমিশনার মীর হাফিজ জামাল এবং খায়রুল ইসলাম খোকন তাদের শুভেচ্ছা বক্তব্য রাখেন। সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশেষ সহযোগীতার জন্য। এরপর এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোহাম্মদ মোস্তফা রিপন ধন্যবাদ সূচক বক্তব্যে বলেন এসোসিয়েশনের একজন কর্মী হিসাবে সামগ্রীক কল্যাণে সবার মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করে আসছি এবং আগামীতেও এর কর্মধারা অব্যাহত থাকবে বলে আশা করছি। এরপর  সমিতির সভাপতি নূরুল হাসান প্রতিষ্ঠাকালীন সময় থেকে অধ্যাবধী সকল কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন। তিনি বলেন অনেক কঠিন পথ সম্মিলিতভাবে অতিক্রম করে আজ একটি পেশাজীবি সংগঠন হিসাবে অত্যন্ত সুনামের সাথে সকল কাজ সম্পাদন করতে পেরেছি বলেই নিউইয়র্ক ষ্টেটে সকলের কাছে সমাদৃত। তিনি সবাইকে বিনীতভাবে অনুরোধ করেন বলেন, যোগাযোগ উন্নত করুন। কারন একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক অটুট থাকে এবং সমিতির কল্যানে কাজ করতে সহায়ক হয়। এছাড়া প্রতিটি মাসিক সভায় সকল কর্মকর্তার উপস্থিতি একান্ত কাম্য বলে বিশেষভাবে অনুরোধ জানান। তিনি আরো বলেন, সকলের প্রচেষ্টায় একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন কমিটি হয়েছে বলে মনে করি। তিনি নির্বাচন কমিশনের সদস্যদের শ্রদ্ধাভরে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন আপনাদের স্বচ্ছতা ও নিরপেক্ষতা একটি বিরল দৃষ্টান্ত বয়ে আনবে বলে আমাদের সকলের প্রত্যাশা।

এরপর প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান মিজান কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৮ এর বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন শুধুমাত্র একটি প্যানেল পূর্ণাঙ্গ প্রার্থীদের সমন্বয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। অন্য কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় প্রার্থী যাচাই- বাছাই শেষে সকলের সম্মতিতে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রার্থীদের নির্বাচিত ঘোষনা করেন। সভাপতি : ওয়াসীম উদ্দিন ভূইয়া, সিনিয়র সহ সভাপতি: মোহাম্মদ মোস্তফা রিপন, সহ সভাপতি : মোহাম্মদ হোসাইন (বিপ্লব), সাধারন সম্পাদক : মোহাম্মদ এস. হোসাইন, সহ সাধারন সম্পাদক: কবির আলী, সাংগঠনিক সম্পাদক : বিমল চন্দ্র বর্মণ, অর্থ সম্পাদক : এমডি ফরিদ হাসান, সহ অর্থ সম্পাদক : মাহবুবুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ নূরুল আমিন, প্রচার সম্পাদক : সাখাওয়াত হোসেন। কার্যনির্বাহী সদস্য : নুরুল হাসান, রহিম চৌধুরী, মোহাম্মদ এফ মিয়াজি।

বিজয়ী প্রার্থীদের মধ্যে থেকে নব নির্বাচিত সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য প্রদান কালে  বলেন, আমি বর্তমানে সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। আমাদের পরিষদ সমিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। আমি যথাসাধ্য সকল পরিষদের কর্মকর্তাদের নিয়ে কাজ করে যাবো এ প্রতিজ্ঞা বা অঙ্গিকার করছি। এরপর নব নির্বাচিত সভাপতি ওয়াসীম উদ্দিন ভূইয়া তার শুভেচ্ছা বক্তব্যে প্রথমেই নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতাভরে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, সমিতির প্রধান পদ সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত করায় সকলের প্রতি জানাচ্ছি ধন্যবাদ। আগামী দিনে সমিতির সামগ্রীক কল্যাণে সকলের মতামতকে এক ও অভিন্ন মনে করে একাগ্র চিত্তে কাজ করে যাবো। এটাই হবে সমিতির জন্য আমার চীরব্রত। সবশেষে প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান মিজান একটি প্যানেল হওয়ায় সবাইকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করত: আগামী ১৫ ডিসেম্বর শুক্রবার নির্বাচন অনুষ্ঠিতব্য দিন বাতিল বলে সবাইকে অবগত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV