ক্যানসাসে বাংলাদেশি মেধাবী ছাত্র বাঁধনকে গুলি করে হত্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরে শনিবার রাতে বাংলাদেশি তরুণ মেধাবী ছাত্র এম হাসান রহমান বাঁধনকে কেবা বা কারা গুলি করে হত্যা করেছে। উচিটা পুলিশ সোমবার সকালে সংবাদ সম্মেলন করে এ খবর নিশ্চিত করেছে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের পাশে ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে একটি গাড়িতে ২৬ বছরের এক যুবকের লাশ পাওয়া গেছে। পুলিশ জানায়, সে পিৎজা হাট ডেলিভারির কাজ করতেন। এদিন রাতে পিৎজা ডেলিভারি দিয়ে সঠিক সময়ে পিৎজা সেন্টারে না পৌঁছাতে পিৎজা কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করেন। রবিবার বেলা এগারো টায় পুলিশ লাশ ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে তার গাড়ির ট্যাংক থেকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে গুলি করার পর গাড়ির ট্যাংকে ঢুকিয়ে নিয়ে এ এলাকায় ফেলে আসে। পুলিশ নিশ্চিত করেছেন, গাড়িটি তাঁর (বাঁধন)। এ ব্যাপারে পুলিশ জনগণের সহযোগিতা কামনা করেছেন।
সোমবার ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পর বাঁধনের লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থার কথা জানিয়েছেন তাঁর সহপাঠীরা। জানা যায়, তাঁর গ্রামের বাড়ি গাজীপুর চৌরাস্তা টেরি পাড়ায়। তিনি পরিবারের একমাত্র ছেলে।
এদিকে বাঁধনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উচিটা শহরে বাঙালি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেকে এ খবর জানতে ভিড় জমায় ডাউন-টাউন কোট প্রাঙ্গণে। উচ্চশিক্ষার আশায় দীর্ঘ সাত বছর আগে তিনি (বাঁধন) বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। বাটলার কমিউনিটি কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসোসিয়েট শেষ করে আগামী সেশনে ক্যানসাস ইউনিভার্সিটিতে ভর্তির চূড়ান্ত প্রক্রিয়া শেষ করেছিলেন। আগামী ডিসেম্বরে তাঁর কেইউতে ভর্তি হওয়ার কথা ছিল।
মা-বাবার একমাত্র সন্তান বাঁধন। স্বপ্নের দেশ আমেরিকায় পড়ালেখা করতে এসে এভাবে লাশ হয়ে ফিরে যাওয়াকে কোনোভাবে মেনে নিতে পারছেন না তার সতীর্থরা। বাঁধনের ছোট বেলার বন্ধু নাঈম জানান, বাঁধন গত ২মাস ধরে পিৎজা হাট ডেলিভারির কাজ করেছিলেন। প্রতিদিন সাড়ে বারটার মধ্যে ঘরে ফিরে আসতেন। কিন্তু শনিবার গভীর রাত পর্যন্ত বাঁধন ঘরে না ফেরাতে আমি (নঈম) তাঁকে খুঁজতে রাত তিনটা বিভিন্ন হসপিটালের ইমার্জেন্সিতে খোঁজ নেয়। পরে পুলিশ নিশ্চিত করেন, ‘তুমি যাকে খুঁজছ তার ডেড বডি আমরা উদ্ধার করেছি’। বন্ধুদের কথা দিয়েছিল- থ্যাংকস গিভিংডে-তে নিজে রান্না করে খাওয়াবে। বড় সাইজের মুরগিও কিনে এনে সব আয়োজন ঠিক করে রেখেছিল। কিন্তু নিয়তি সবার কাছ থেকে বাঁধনকে ছিনিয়ে নিয়ে গেল । উচিটা শহরে এখন যেন বোবা কান্না! বাঙালি কমিউনিটিতে বাঁধন ছিল অনন্য এক প্রতিভা। যে কোন অনুষ্ঠান বাঁধন জমিয়ে তুলত। যেন সবাইকে চোখের জলে ভাসিয়ে দিয়ে চলে গেল না ফেরার দেশে।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর