রাজনৈতিক দল, তরুণ ও নারী নেত্রীর সঙ্গে অন্তর্ভূক্তিকরণ রাজনীতি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, রাজনৈতিক দল, তরুণ ও নারী নেত্রীর সঙ্গে অন্তর্ভূক্তিকরণ রাজনীতি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। কার্যকর গণতন্ত্রে সকল রাজনৈতিক দলের মুক্তভাবে কাজ করার সুযোগ থাকতে হবে। নাগরিকদের ভোটার হওয়ার স্বাধীনতা থাকতে হবে। কোন ধরনের বাধা বা চাপ মুক্ত থেকে ভোট প্রদানের সুযোগ থাকবে হবে। নির্বাচনের ক্ষেত্রে গ্রহণযোগ্য স্বাধীন ও শান্তিপূর্ণভোট বেশি গুরুত্ব রাখবে জানিয়ে তিনি বলেন, দৃঢ় গণতন্ত্রে নাগরিকেদের শান্তিপূর্ণ ভাবে তাদের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে দেওয়া উচিত। কোনো ধরনের আশঙ্কা ছাড়াই ভোটের জন্য নিবন্ধন করাসহ নির্বাচনের ফলাফলকে শ্রদ্ধা জানানোর সুযোগ থাকতে হবে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘অ্যাডভান্সিং উইমেনস লিডারশিপ ইন ইলেকশন শীর্ষক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বার্নিকাট বলেন, গণতন্ত্র মানে ভ্যালট বাক্সে ভোট দেওয়া নয়। এর মধ্যে রয়েছে প্রাক নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়। বাংলাদেশের গণতন্ত্রকে দৃঢ় করতে নারীদের নিরাপদ অংশগ্রহণকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন বার্নিকাট। একই সঙ্গে রাজনৈতিক দল, তরুণ ও নারী নেত্রীর সঙ্গে অন্তর্ভূক্তিকরণ রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও জানান তিনি।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ