Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত ‘বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগের ভূমিকা’ শীর্ষক সেমিনার বর্জনের আহবান যুক্তরাষ্ট্রে বসবাসরত সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: November 28, 2017 | 10:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দের ডাকা এক জরুরী সভা গত ২৬শে নভেম্বর অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ড. মহসিন আলী। উক্ত সভায় বলা হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিতর্কিত সভাপতি সিদ্দিকুর রহমান বিগত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্র জাসদ (ইনু) আয়োজিত ৭ই নভেম্বর ‘সিপাহী জনতার বিপ্লব ও অভ্যূত্থান’ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ্ঔদ্ধত্তপূর্ণভাবে ব্যর্থ, ৭২ সালে জাসদের জন্মকালীন সময়ে বঙ্গবন্ধুর আশে পাশে থাকা তৎকালীন ছাত্রলীগের নেতৃবৃন্দকে গর্ধভ, কুচক্রী ও সুবিধাবাদী এবং জাসদ নেতৃবৃন্দকে ইন্টেলিজেন্ট বলে বিষোদগার করে। তার বক্তব্য লাইভ ভিডিওতে ও ইউটিউবে সম্প্রচারিত হলে ছাত্রলীগ, আওয়ামী লীগ পরিবারে দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এছাড়াও তার বিগত ৭ বছরব্যাপী স্বৈরাচারী কায়দায় দেশ চালানো, সকল স্টেট ও সিটি কমিটি এবং অঙ্গ/সহযোগী সংগঠনের মধ্যে বিভক্তির সৃষ্টি, যখন তখন বহিঃস্কার, কারণ দর্শাও নোটিশ, পদন্নোতি ইত্যাদি গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠায় আগামী ২৯শে নভেম্বর ‘বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার ডেকে তার ভায়রা সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল মান্নান, এমপি কে প্রধান অতিথি করে ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ করছে বলে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি। যুক্তরাষ্ট্র বসবাসরত সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ পরিবার একই দিন সন্ধ্যা ৬ ঘটিকায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক ‘প্রতিবাদ সভা’র আয়োজন করেছে।

উক্ত সভায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ পরিবারের সকলে আমন্ত্রিত এবং তথাকথিত সেমিনার বর্জনের আহবান জানানো হচ্ছে। এছাড়াও, সিদ্দিকুর রহমানের অতি সাম্প্রতিক আকাম নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি সহ ৮/৯ জনকে অব্যহতি প্রদান ও জাকারিয়া চৌধুরীকে অবৈধভাবে সভাপতি নিয়োগ করায় তিব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জাকারিয়াকে বহিঃস্কার করায় জননেত্রী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ জানানো হয়।

আগামীতে সিদ্দিকুর রহমানের অপকর্ম সাংগঠনিকভাবে প্রতিহত ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে লিখিতভাবে অবহিত করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV