নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ থেকে জাকারিয়া চৌধুরী বহিষ্কার, জানেন না ড. সিদ্দিক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ থেকে জাকারিয়া চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে তাকে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশে অবস্থানকারী নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নুর নবী ও সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত ও প্রেরীত জাকারিয়া চৌধুরী বরাবর প্রেরীত এক বার্তায় বলেছেন, ‘নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সুপারিশক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি জননেত্রী দেশরতœ শেখ হাসিনা এমপি’র নির্দেশে সংগঠনের নীতি, আদর্শ, চেতনা, মূল্যবোধ বিরোধী কার্যক্রমে যুক্ত থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো’। গত ২৬ নভেম্বর প্রেরীত ঐ পত্রের কপি একই দিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি কার্যালয়েও প্রেরণ করা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।
এদিকে সংগঠন থেকে বহিষ্কার সম্পর্কে জাকারিয়া চৌধুরী ২৬ নভেম্বর রোববার বলেন, ‘কতিপয় প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মধ্যমে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নাম বিক্রি করে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কেন্দ্রের সাথে যোগাযোগ করে যার কোন সত্যতা পাওয়া যায়নি। তাই সবাইকে এ ব্যপারে বিভ্রান্ত না হয়ে এদের সম্পকে সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি’।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্ভুত পরিস্থিতি বিশেষ করে জাকারিয়া চৌধুরীকে বহিষ্কার সম্পর্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.
সিদ্দিকুর রহমান রোববার বলেন, বিষয়টি সম্পর্কে আমি লিখিত কোন কিছু জানিনা। তাই এব্যাপারে কোন মন্তব্য করতে চাইনা। প্রায় একই প্রতিক্রিয়া ব্যক্ত করে আপাতত: কোন মন্তব্য করতে অস্বীকার করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
উল্লেখ্য, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নূর নবী বাংলাদেশে চলে যাওয়ার পর সংগঠনের সহ সভাপতি জাকারিয়া চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সভাপতি নূর নবীর সহসাই যুক্তরাষ্ট্র ফিরে না আসা সহ সংগঠনের অভ্যন্তরীন নানা কোন্দলের মুখে গত ২০ নভেম্বর সোমবার নিউইয়র্কের জ্যকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের এক সভায় জাকারিয়া চৌধুরীকে ভারমুক্ত করে সভাপতির দায়িত্ব দেয়া সহ কয়েকটি পদে রদবদল করা হয়। এনিয়ে দলের মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এবং দলীয় নেতা-কর্মী নতুন করে বিভক্ত হয়ে পড়েন।
অপরদিকে সভাপতি কমান্ডার নুর নবী ও সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ঢাকা থেকে প্রেরীত পৃথক পৃথক বার্তায় মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের কয়েকটি পদে রদবদল করা হয়। এনিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। উদ্ধুত পরিস্থিতিতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন করে সঙ্কটের সৃষ্টি হয়েছে।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর