সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সাধারণ সভায় ১৭ ডিসেম্বর বিজয় দিবস ও পিঠা উৎসব’র সিদ্ধান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ মেজবান পার্টি হলে গত ২৬ শে নভেম্বর রবিবার সম্মিলিত বরিশাল বিভাগবাসীর বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এল গাজী এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
সভায় বাৎসরিক বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ১৭ ডিসেম্বর রবিবার বিজয় দিবস ও পিঠা উৎসব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত অনুষ্ঠানের জন্য সহ সভাপতি সাঈদ রহমানকে আহ্বায়ক, নীরু এস নীরা, এম এ সালাম আকন্দ, সাথী আহমেদ ও আবু জাফর ফরাজীকে সদস্য করে উপ কমিটি গঠন করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন নীতি নির্ধারক ওয়াদুদ তালুকদার, কায়কোবাদ খান, উপদেষ্টা জসিম উদ্দীন চৌধরী, এম এ রব, খন্দকার আলী নাসিম, সহ সভাপতি সালাম আকন্দ, কামরুজ্জামান
বাচ্চু, তরিকুল ইসলাম, সাইদুর রহমান, সম্পাদক নীরু এস নীরা, আবু জাফর ফরাজী, রোকেয়া আলম বেলা, শবিতা দাস, আফরোজা গুল নাহার লালী, সাথী আহমেদ, হাফিজ আহমেদ, শাহিদা খাতুন হ্যাপী এবং পারভীন বানুসহ শতাধিক নেতাকর্মী। সভাশেষে সাধারণ সম্পাদক এবং সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর