Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বিশ্বব্যাপি আগ্নেয়গিরির ভয়াবহ অগ্নুৎপাত : তাপমাত্রার ওপর প্রভাব, আকাশ কালো হয়ে আসছে, গাছপালা বেড়ে উঠছে না সঠিকভাবে

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: December 1, 2017 | 12:39 AM

সজিব সরকার : বর্তমানে বিশ্বব্যাপি আগ্নেয়গিরিগুলোর অগ্ন্যুৎপাতের মাত্রা এত বেশি বেড়ে গেছে যে, গত ২৫ হাজার বছর পূর্বে ঘটা অগ্ন্যুৎপাতের মাত্রাকেও ছাড়িয়ে গেছে।

‘জার্নাল আর্থ এন্ড প্ল্যানেটারি সাইন্স লেটার’ এর গবেষণা মতে, অতীতে সাধারণত প্রতি ৫০ হাজার বছর থেকে ৭ লাখ বছরের মধ্যে মাত্রাতিরিক্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের (সুপার-ইরাপশন) ঘটনা ঘটতো। তবে, বর্তমানে গড়ে প্রতি ১৭ হাজার বছর পর পর এমন অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটছে বলে গবেষক জনাথন রাওজার এএফপিকে জানান।

তিনি আরও বলেন, ‘সুপার-ইরাপশনের কারণে কমপক্ষে ১ হাজার বিলিয়ন টন পদার্থ বিষ্ফোরিত হয়েছে, যা আমাদের চিন্তার অনেক বাইরে। এসব অগ্ন্যুৎপাতের জন্য তাপমাত্রার উপর প্রভাব পড়ছে এবং আকাশ ধীরে ধীরে কালো হয়ে আসছে। ফলে, গাছপালাসমুহ সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না।’ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের বিষয়ে অতীতে আমরা যতটা ভাবতাম বাস্তবে আমাদের ভাবনার থেকে তা অনেক বেশি প্রভাব ফেলবে আমাদের সভ্যতার উপরে।’

পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল ইন্দোনেশিয়ার তোবা’তে, যা ৭৫ হাজার বছর পূর্বে ঘটেছিল। তবে, সর্বশেষ সুপার ইরাপশনের ঘটনা ঘটেছিল ২৫ হাজার বছর পূর্বে নিউজিল্যান্ডের তাওপো’তে। সম্প্রতি, ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে ‘মাউন্ট অগাং’ আগ্নেয়গিরিটি ভয়াবহ রূপ ধারণ করেছে। ফ্রান্স ২৪

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ