Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফিলাডেলফিয়ায় বাংলাদেশীদের পরিচালিত দু’টি মমসজিদ ও ইসলামিক স্কুলে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: December 1, 2017 | 7:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :‘শয়তানের বাচ্চারা তৈরী হও, আমরা আসছি তোমাদের হত্যার জন্যে’-এমন হুমকি সম্বলিত পোস্টার লাগানো হয়েছে ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন আপার ডারবিতে বাংলাদেশীদের পরিচালিত দুটি মসজিদ ও ইসলামিক স্কুলে। ‘নর কঙ্কালের ছবির সামনে আরো লেখা হয়েছে যে, ‘তোমরা আমাদের অনেক মানুষকে হত্যা করেছো। এবার নিজেরা প্রস্তুত হও। পশুর মত তোমাদের হত্যা করা হবে।’

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপার ডারবি ও ফিলাডেলফিয়া সিটিতে বসবাসরত বাংলাদেশীরা ১৯৯৭ সালে ‘মসজিদ আল মদিনা’ প্রতিষ্ঠা করেন। সেটি ছিল আপারডারবি সিটিতে ৬৮০০ লাডলো স্ট্রিটে। এরপর মুসল্লীর সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ায় সেখান থেকে কোয়ার্টার মাইল দূর ৬৯ এবং ওয়ালনাট স্ট্রিটে বড় ভবন ক্রয় করা হয়েছে। পুরাতন মসজিদকে নতুন প্রজন্মের ইসলামিক শিক্ষাদানের জন্যে এবং নতুন ভবনকে একত্রে ১৫ শতাধিক মুসল্লীর নামাজ আদায়ের জন্যে ব্যবহার করা হচ্ছে।এই মসজিদ পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট এবং আপার ডারবি টাউনশিপের কাউন্সিলম্যান শেখ মোহাম্মদ সিদ্দিক বৃহস্পতিবার রাতে এ সংবাদদাতাকে জানান, ‘২০ বছর যাবত আমরা মসজিদ পরিচালনা করছি। কয়েক হাজার মুসল্লী রয়েছেন এ এলাকায়। আগে কখনোই এমন ভীতিকর পরিস্থিতির উদ্ভব হয়নি।’ ‘আমরা প্রতিবেশী ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে চমৎকার সম্পর্ক রেখে নিজ নিজ ধর্ম-কর্ম অবাধে চালাচ্ছি। এমনি অবস্থায় এমন কান্ড সকলকে হতভম্ব করেছে’-মন্তব্য ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলম্যান শেখ সিদ্দিকের।

কম্যুনিটিতে সৃষ্ট ভীতিকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপার ডারবি টাউনশিপের পুলিশ প্রধান মাইকেল চীটউড (টঢ়ঢ়বৎ উধৎনু চড়ষরপব ঈযরবভ গরপযধবষ ঈযরঃড়িড়ফ) এক সংবাদ সম্মেলনে বুধবার অপরাহ্নে বলেছেন, ‘পার্শ্ববর্তী ভবনের সিসিটিভি সংগ্রহ করে আমরা দেখেছি যে, মঙ্গলবার ভোর রাত সোয়া ৫টায় ৫০ থেকে ৬০ বছরের মধ্যে বয়েসী এক ব্যক্তি মসজিদে ঐ হুমকির পোস্টার লাগিয়েছে। এরপর সে হেঁটে ঐ স্থান ত্যাগ করেছে। অর্থাৎ ফজরের নামাজের ৪৫ মিনিট আগে এ কাজ করেছে লোকটি। তাকে গ্রেফতারের জন্যে সর্বাত্মক চেষ্টা চলছে।’

পুুলিশ প্রধান বলেছেন, ‘দুর্বৃত্তকে পাকড়াও করে যথাযথ শাস্তির পদক্ষেপ গ্রহণ করা হবে। কারণ, এই এলাকার মানুষদের মধ্যে সন্ত্রস্ত ভাব তৈরীর কোন চেষ্টাকেই বরদাশত করা হবে না।’

কাউন্সিলম্যান শেখ সেলিম বলেছেন, ‘সিসিটিভি দেখে আমরাও অনুধাবনে সক্ষম হয়েছি যে দুর্বৃত্তটি শ্বেতাঙ্গ। আমরা সকলকে সজাগ থাকার পরামর্শ দিয়েছি। একইসাথে পুলিশের টহলও বাড়ানো হয়েছে।’

পুুলিশের পক্ষ থেকে সিসিটিভে প্রাপ্ত ছবি প্রচার করা হয়েছে এবং দুর্বৃত্তের তথ্য জানাতে ৬১০-৭৩৪-৭৬৯৩ নম্বরে ফোন করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, গত ১৩ নভেম্বর প্রকাশিত এফবিআইয়ের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় গত বছর যুক্তরাষ্ট্রে মুসলমানদের ওপর বিদ্বেষমূলক হামলার ঘটনা ১৯% বেড়েছে। এ সংখ্যাকেও সঠিক নয় বলে যুক্তরাষ্ট্র বিচার বিভাগ উল্লেখ করেছে। কারণ, অনেক ঘটনাই পুলিশ-প্রশাসনের দৃষ্টির আড়ালে রয়ে যাচ্ছে। এফবিআই জানিয়েছে, ২০১৫ সালে মুসলিম বিদ্বেষমূলক হামলার ঘটনা রেকর্ড হয়েছে ২৫৭টি। গত বছর তা ৩০৭ এ দাড়িয়েছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV