এফবিআইকে মিথ্যা তথ্য দেওয়ায় অভিযুক্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফ্লিন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) মিথ্যা তথ্য দেওয়ায় অভিযুক্ত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। ফেডারেল প্রসিকিউটর এই তথ্য জানিয়েছেন।
রাশিয়ার সঙ্গে যোগসাজস থাকার বিষয়ে গত মার্চে এফবিআইকে দেওয়া তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগের বিষয়টি এড়িয়ে যান। অথচ এ বিষয়ে তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কমিটির শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছিলেন। ফেডারেল আইন অনুযায়ী ফ্লিনের সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে।
তবে বিচারক জানিয়েছেন, তার গুরু কিংবা লঘু দণ্ড হতে পারে। ফ্লিন সমস্ত দায়িত্ব স্বীকার করে বলেছেন, এর দায়ভার সম্পূর্ণটাই তার। গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে গঠিত মুলারের তদন্ত কমিটিকে সব ধরনের সহায়তা করারও অঙ্গীকার করেন আদালতে তিনি। খবর সিএনএন ও রয়টার্সের
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ