নিউইয়র্কের ব্রঙ্কসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ও বাংলাবাজার মসজিদের ৫ম বর্ষপূর্তি উদযাপন ১০ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদে আগামী ১০ ডিসেম্বর রোববার যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। বাংলাবাজার জামে মসজিদের ৫ম বর্ষ পূর্তি ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এদিন বিকেল ৪টা থেকে স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৩৫১ ওডেল স্ট্রীটের মসজিদ ভবনে তাৎপর্যপূর্ণ ওয়াজ ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন আল্লামা ড. সায়্যিদ এরশাদ আহমদ আল বোখারী। মাহফিলে বিশেষ অতিথি থাকবেন শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং ইংলিশ স্পীকার হাফিজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দীন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এ হাসান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ