Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

‘মূলধারার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করছে নিউইয়র্কের বৃন্দাবন এলামনাই’

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: December 1, 2017 | 8:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসে বাংলাদেশি নতুন প্রজন্মকে মূলধারার আচার-অনুষ্ঠানের সঙ্গে পরিচয় করে দিতে কাজ করছে নিউইয়র্কের বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন। এ লক্ষ্যে প্রতি বছর তারা ব্যতিক্রমি দু’টি অনুষ্ঠানের আয়োজন করে। গত রোববার ২৫ নভেম্বর তেমনি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে। এদিন ছিল সংগঠনের ‘থ্যাঙ্কস গিভিং পার্টি’। সেখানে কাটা হয় বিশাল টার্কি। অনুষ্ঠান উপভোগ করেন দুই প্রজন্মের প্রবাসীরা।
বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মুজাহিদ আনসারী, সভাপতি ইব্রাহীম খলিল বড় ভ্ইূয়া, সাধারণ সম্পাদক জায়েদুল মুহিত খান, উৎসব উযাপন কমিটির আহ্বায়ক শাহ মো. সাদেক, সদস্য সচিব আবু সাঈদ পুঠি প্রমুখ। মুজাহিদ আনসারী বলেন, হবিগঞ্জরে বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশনের ঐতিহ্য রয়েছে প্রবাসে। চার বছর আগে প্রতিষ্ঠিত সংগঠনে দুই শতাধিক সদস্য।
তিনি বলেন, প্রবাসের অন্য সংগঠনের চেয়ে আমাদের সংগঠনের আলাদা বৈশিষ্ট হল আমরা বছরে দুইটা অনুষ্ঠান করে থাকি। একটি হল থ্যাঙ্কস গিভিং ডে, আরেকটি শিক্ষা সফর।
মুজাহিদ আনসারী বলেন, প্রবাসের অনেক সংগঠন বনভোজনসহ নানান অনুষ্ঠানের আয়োজন করে। আমরা এলামনাই এসোসিয়েশনের সদস্যদের প্রজন্মকে মূলধারার অনুষ্ঠান এবং নতুন নতুন কিছু দেখানোর ব্যবস্থা করি। এতে তারা লাভবানও হচ্ছে।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV