Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বিড়ালের চেয়ে কুকুর বেশি স্মার্ট এবং বুদ্ধিমান : বিজ্ঞানিদের নতুন গবেষণা

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: December 2, 2017 | 11:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিড়ালের চেয়ে কুকুর বেশি স্মার্ট এবং বুদ্ধিমান। বিজ্ঞানিদের নতুন একটি গবেষণায় বেরিয়ে এসেছে এমনটি। ফ্রন্টিয়ার্স অব নিউরোয়টমি জার্নালে প্রকাশিত গবেষণাটিতে বলা হয়েছে, কুকুর- বিড়ালের চেয়ে বেশি স্মার্ট এবং বুদ্ধিমান হয়ে থাকে। কুকুরের মস্তিষ্কে অন্য প্রাণিদের তুলনায় দ্বিগুন নিউরন থাকায় কুকুরের মস্তিষ্কের কোষের চিন্তা, পরিকল্পনা এবং আচরণ বিড়ালের তুলনায় খুবই আলাদা ও দ্রæত। তাদের সামগ্রিক জ্ঞানীয় দক্থতার সাথে নিউরনের ঘণত্বের এক ধরণের সংযুক্তি রয়েছে যেটাকে আই.ই ইনটেলিজেন্স বলে।
গবেষণার জন্য, ভ্যন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও জৈবিক বিজ্ঞানের সহকারি অধ্যাপক সুজানা হারকুলানো হুজেলের নেতৃত্বে গবেষকদের একটি গ্রæপ বিভিন্ন মৎসগোষ্ঠী এবং স্তন্যপায়ী প্রাণীর নিউরনের ঘনত্ব এবং মস্তিষ্কের আকার পরীক্ষা করেন। এই গবেষণায় দেখা যায়, এমন অনেক স্তন্যপায়ী প্রাণী আছে যারা শিকারী স্বভাবের কারণে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। আর এই প্রাণী গুলোর প্রতিই সকলের আগ্রহ অনেক বেশি থাকে। শিকারের আগে তাদের নিউরোনগুলি খুব কার্যকর হয়ে ওঠে। আর এই বিশেষ নিউরোনের কারণে তারা উচ্চতর বুদ্ধিমত্তাসম্পন্ন হয়ে থাকে।
গবেষকরা বিশদ জানতে কুকুর, বিড়াল, ভাল্লুক, সিংহ, হায়না, বেজি এবং র‌্যাকোনসসহ আরও ৮ টি স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কের উপর পরীক্ষা করেছেন। তাদের মস্তিষ্কের আকার প্রায় কাছাকাছি হলেও আলাদা আলাদা বৈশিষ্টের অধিকারী প্রত্যেকেই। টাইম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ