কমলগঞ্জ সোসাইটি ইউএসএ’র বিশ্ব এইডস দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার জেলার কমলগঞ্জবাসীদের নবগঠিত সামাজিক সংগঠন ‘কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক’ বিশ্ব এইডস দিবস পালন করেছে। ১ ডিসেম্বর শুক্রবার ছিলো বিশ্ব এইডস দিবস। দিবসটির শ্লোগান ছিলো ‘মাই হেলথ মাই রাইট’। সভায় মূল আলোচক ছিলেন ডা. প্রভাত চন্দ্র দাস।
সিটির জ্যাকসন হাইটসের নিউ মেজবান রেষ্টুরেন্টে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এইডস দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিয়া মোহাম্মদ আফজল। সভার আলোচনায় অংশ নেন সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সোসাইটির অন্যতম উপদেষ্টা অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি ফজলুর রহমান, নিউজার্সীর কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ মহসিন, ভারতীয় কমিউনিটি অ্যাক্টিভিস্ট লিনি দাস গুপ্তা প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মতিলাল দেব। খবর ইউএনএ’র।
সভার মূল আলোচক ডা. প্রভাত চন্দ্র দাস তার বক্তব্যে এইডস/এইচআইভি রোগের উৎপত্তি, মানুষের মাঝে কিভাবে এইচআইভি ছড়ায়, এইডস/এইচআইভি রোগের চিকিৎসা, প্রতিকার, রোগ নির্নয়ের পর ইনকিউবিশন পিরিয়ড, রোগের উৎস ইত্যাদি সম্পর্কে বিষদ আলোচনা করেন। তিনি বলেন, আফ্রিকা মহাদেশ থেকেই এইডস/এইচআইভি রোগের উৎপত্তি। বানর বা শিপপাঞ্জী জাতীয় প্রাণী থেকেই এই রোগ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সহ মাত্র ৫টি হাসপাতালে এইডস/এইচআইভি রোগের চিকিৎসা হয়। পরে তিনি সংশ্লিষ্ট বিষয়ে উপস্থিত সুধীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মুহাম্মদ ফজলুর রহমান তার বক্তব্যে কমলগঞ্জ সোসাইটি’র মতো নবগঠিত একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এইডস দিবস পালন এবং মারাত্বক এই রোগ বিষয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, ভালো মনের মানুষরাই ভালো কাজ করেন, মানুষদের সঠিক পথ দেখান।
অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত বলেন, এইডস/এইচআইভি একটি মারাত্বক রোগ। বিশ্বকে এইডস/এইচআইভি মুক্ত করা দরকার। বিশ্ব থেকে এইডস/এইচআইভি তাড়াতেই হবে। এজন্য সবার আগে প্রয়োজন জনমনে সচেতনতা বৃদ্ধি।
এছাড়াও সভায় বাংলাদেশের এইচআইভি/এইডস-এর ঝুঁকি এবং ঝুঁকিপূর্ণ এলাকা সম্পর্কেও আলোচনা হয়। সভায় বক্তারা এইচআইভি/এইডস-কে একটি মারাত্বক ও ভয়াবহ রোগ হিসেবে আখ্যায়িত করে বলেন, এই রোগ প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করাই এখন সময়ের দাবী।
সভায় ভিডিও প্রদর্শনের মাধ্যমে বিশ্ব এইডস পরিস্থিতি তুলে ধরা হয়। সভায় বক্তারা এইডস-এর বিস্তার ও প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার অহ্বান জানান।
উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত সকলকে কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক এবং অজ্ঞতা এইচআইভি ছড়ায় লেখা সম্পন্ন একটি কফি কাপ সকলেল মাঝে ‘উপহার’ প্রদান করা হয়। অনুষ্ঠানে কমলগঞ্জ সোসাইটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের মধ্যে মহানন্দ দেব নাথ, নির্মলেন্দু দত্ত, শ্যামল পাল, জিতেন্দ্র কুমার দেব নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং