Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন : মহিলাদের মসজিদে নয়, ঘরে নামাজেই সওয়াব বেশি

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: December 4, 2017 | 4:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : মহিলাদের মসজিদে নয়, ঘরের মধ্যে নামাজেই সওয়াব বেশি। রাসুল (সা.) মহিলাদের মসজিদের চেয়ে ঘরে নামাজ আদায় করা উত্তম বললেও মহিলাদের মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে। বেশি সওয়াব ছেড়ে কম সওয়াবের দিকে যাওয়া কি জ্ঞানীদের কাজ? নিউইয়র্কের ব্রঙ্কসে পার্কচেস্টারের বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেসে গত ৩ ডিসেম্বর রোববার আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ও ব্রঙ্কস ব্যুরো আয়োজিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ওলামা সোসাইটি ইউএসএ’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিক এসব কথা বলেন।আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শাহান শাহ ইয়াহইয়ার পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মাশহুদ ইকবাল, পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাধারণ সম্পাদক বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতীব মাওলানা।অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মহাফিজ উদ্দিন, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দীন, আঞ্জুমানে আল ইসলাহ ব্র্ঙ্কস ব্যুরো’র উপদেষ্টা মূলধারার রাজনীতিক আবদুস সহীদ, সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান, কোষাধ্যক্ষ মো. এম এ মুশাহিদ প্রমুখ।আল্লামা জালাল সিদ্দিক আরো বলেন, মিলাদুন্নবী (সা.) উদযাপন না করা, নামাজের পর দো’য়া না করার জন্য মনগড়া ফতুয়া দিচ্ছেন তথাকথিত স্কলাররা। অথচ দো’য়াই হচ্ছে সব ইবাদতের সারাংশ। তিনি বলেন, প্রতিটি মসআলায় ৭৩টি মত। ইসলামে ৭৩টি দলে বিভূক্তির কথা রয়েছে। এর মধ্যে ১টি দল বেহেস্তী, আর বাকী ৭২টি-ই জাহান্নামী। একমাত্র সয়ীহ দলটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। তিনি নবীজীর সুন্নত অমান্যকারীদের কাফের আখ্যায়িত করে এদের বিরুদ্ধে সকলকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।এদিন বিকেল ৪টা থেকে রাত ১১ টা পর্যন্ত যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন মাহফিলে আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ও ব্রঙ্কস ব্যুরো সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। সভাপতির বক্তব্যে আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) মাহফিলে অংশ গ্রহণ করে মহান আল্লাহ্র অশেষ রহমত হাসিল করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, মিলাদ মাহফিলসহ মুসলিম উম্মাহ, বিশ্ব মানবতার শান্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়। পরে এশার নামাজ শেষে মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ