Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: December 4, 2017 | 6:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পহেলা ডিসেম্বর বাংলাদেশে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখাও নিউইয়র্কের জ্যামাইকার রয় ড্রাইভিং স্কুলে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।সংগঠনের আহ্বায়ক ইসমাইল হোসেন স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খোন্দকার রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন। এরপর নিসচা-এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রয়াত স্ত্রি জাহানারা কাঞ্চন সহ দেশে ও প্রবাসে সড়ক দুর্ঘটনায় নিহত সকলের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। শুভেচ্ছা বক্তব্যে আহ্বায়ক ইসমাইল হোসেন স্বপন ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে ও প্রবাসে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেনতা মূলক বক্তব্য রাখেন। এরপর সংগঠনের উপদেষ্টা এ বি এম ওসমান গনি, সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন, টাঙ্গাইল সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক আলম মিয়া, কমিউনিটি এক্টিবিস্ট যথাক্রমে আহসান হাবিব ও আমজাদ হোসেন সেলিম সড়ক দুর্ঘটনা রোধে সংগঠনের সামাজিক আন্দোলনের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। বক্তব্যের পরে নেতৃবিন্দ কেক কেটে ও নৈশভোজের মাধ্যমে নিসচা-র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। সভায় আরও উপস্থিত ছিলেন ডাঃ মাসুদুল হাসান, সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ, সেলিম মাহমুদ, রয় ড্রাইভিং স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শোভন রয়, মোঃ মনিরুল ইসলাম রনি, সাব্বির আহমেদ মতি, সাইদুর আজম শোহান, প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV